Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মুরাদনগরের ঘটনার প্রতিবাদে বাম জোটের বিবৃতি, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

Bangla FMbyBangla FM
৬:১৩ am ৩০, জুন ২০২৫
in রাজনীতি
A A
0

কুমিল্লার মুরাদনগরে দরজা ভেঙে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ফজর আলী ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

রোববার (২৯ জুন) এক যৌথ বিবৃতিতে জোটের কেন্দ্রীয় নেতারা এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানান। তারা বলেন, “ঘরের দরজা ভেঙে ঢুকে ধর্ষণ ও নির্যাতনের পর সেই দৃশ্য ভিডিও করে ছড়িয়ে দেওয়ার ঘটনা কোনো সভ্য সমাজে কল্পনাও করা যায় না। এটি শুধু একটি অপরাধ নয়, বরং মানবতার ওপর চরম আঘাত।”

বিবৃতিতে বলা হয়, “এ ধরনের ভয়াবহ অপরাধ প্রতিরোধে সরকারের দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। পূর্ববর্তী অনেক নারী নির্যাতনের ঘটনায় বিচার না হওয়ায় অপরাধীরা উৎসাহিত হচ্ছে, আর সাধারণ মানুষ বিচারহীনতার শিকার হচ্ছে।”

নেতারা বলেন, “জুলাইয়ের গণ–অভ্যুত্থানে নারীরা যেমন সাহসিকতার ভূমিকা রেখেছেন, আজ তারাই সামাজিকভাবে হেনস্তার শিকার হচ্ছেন। রাষ্ট্রীয়ভাবে কোনো প্রতিরোধ না থাকায় এসব ঘটনা বেড়েই চলেছে।”

বাম জোটের বিবৃতিতে প্রশাসনের ভূমিকা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। বলা হয়, “২৬ জুন ঘটনা ঘটলেও তা গণমাধ্যম বা সামাজিক মাধ্যমে আসার আগ পর্যন্ত তা গোপন রাখা হয়েছে। প্রশাসনের এমন নির্লিপ্ততা গভীর উদ্বেগজনক।”

বিবৃতিতে সই করেন—

  • রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় সমন্বয়ক (বাম গণতান্ত্রিক জোট) ও সাধারণ সম্পাদক (সিপিবি)
  • মোহাম্মদ শাহ আলম, সভাপতি, সিপিবি
  • বজলুর রশিদ ফিরোজ, সাধারণ সম্পাদক, বাসদ
  • ইকবাল কবির জাহিদ, সাধারণ সম্পাদক, বিপ্লবী কমিউনিস্ট লীগ
  • মাসুদ রানা, কেন্দ্রীয় সমন্বয়ক, বাসদ (মার্ক্সবাদী)
  • মোশরেফা মিশু, সাধারণ সম্পাদক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি
  • আব্দুল আলী, নির্বাহী সভাপতি, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি
Tags: অপরাধরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন
  • তালতলীতে সার সংকটের মধ্যেও ২’শ কৃষকের মাঝে সার বিতরণ
  • খুলনা রেলস্টেশনে দৈনিক ঢাকার সময় ও চ্যানেল এস সেভেন এর উদ্যোগে ইফতার বিতরণ 
  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
  • কুড়িগ্রামে সমবায় সমিতিতে ‘পারিবারিক কমিটি’ গঠনের অভিযোগ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম