Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জগন্নাথ বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ব্যতিক্রমধর্মী আয়োজন

news room1bynews room1
২:৩৮ pm ০৪, জুলাই ২০২৫
in ক্যাম্পাস
A A
0

মুজাহিদুল ইসলাম, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ আগামী ৫ জুলাই তাদের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে। এই বিশেষ দিনে বিভাগটি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও শিল্পক্ষেত্রের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের জন্য বিভিন্ন কর্মশালা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

২০০৬ সালে মাত্র তিনজন শিক্ষক নিয়ে যাত্রা শুরু করা এই বিভাগে বর্তমানে ১৭ জন শিক্ষক আছেন। প্রতিষ্ঠাবার্ষিকীর দিন সকাল ৯টায় অফিসিয়াল উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। প্রধান আলোচক হিসেবে থাকবেন মার্কেটিং বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মোহাম্মদ বখতিয়ার রানা, যিনি বর্তমানে ডেনমার্কের আলবর্গ ইউনিভার্সিটি অফ বিজনেস স্কুলে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। বিশেষ অতিথি থাকবেন অধ্যাপক ড. সাবিনা শরমীন ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মুঞ্জুর মুর্শেদ ভূঁইয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন বর্তমান চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক।

ড. ইমরানুল হক বলেন, “এই প্রতিষ্ঠাবার্ষিকীতে শিক্ষার্থীদের করপোরেট জগতের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ দেওয়া হবে, যা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারে সহায়ক হবে।”

অনুষ্ঠানের সমাপনীতে থাকবে তাসরিফ খানের ‘কুড়েঘর’ ব্যান্ডসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যান্ডের সাংস্কৃতিক পরিবেশনা।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সামনের সারির একটি আসনের বিনিময়ে নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা
  • চুয়াডাঙ্গায় ‘জয় বাংলা’ লেখা বোমাসদৃশ বস্তু জব্দ
  • স্বাস্থ্য-পুষ্টি সুরক্ষায় সাতক্ষীরায় বিশেষ সেবা ক্যাম্প
  • নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন মাওলানা আব্দুল মালেক
  • ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম