Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাজধানীতে বিকালেই রাতের অন্ধকার

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৩১ pm ১৩, মে ২০২৬
in সারাদেশ
A A
0

বুধবার (১৩ মে) বিকেল থেকে রাজধানীজুড়ে হঠাৎ ভারি বৃষ্টি ও দমকা হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। কালো মেঘে আকাশ ঢেকে যাওয়ার পর সন্ধ্যার আগেই ঢাকার বিভিন্ন এলাকায় নেমে আসে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ।

টানা বৃষ্টিতে অফিস শেষে ঘরে ফেরা মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়। বিভিন্ন সড়কে পানি জমে যান চলাচল ধীর হয়ে পড়ে এবং জলাবদ্ধতাপ্রবণ এলাকাগুলোতে পরিস্থিতি আরও খারাপ হয়।

বৃষ্টির সঙ্গে বজ্রপাত ও ঝোড়ো বাতাস থাকায় পথচারীদের অনেককে বাসস্ট্যান্ড, ফুটওভার ব্রিজ ও দোকানের ছাউনির নিচে আশ্রয় নিতে দেখা যায়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশে বজ্রমেঘের কার্যক্রম অব্যাহত থাকতে পারে। আগামী ৭২ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট অঞ্চলে সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এছাড়া টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, বগুড়া, জয়পুরহাট ও কিশোরগঞ্জসহ কয়েকটি এলাকায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, বজ্রধ্বনি শোনা গেলে মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে ধরে নিতে হবে। শেষ বজ্রধ্বনি শোনার পর অন্তত ৩০ মিনিট ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে দেশের কয়েকটি নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হতে পারে, যার প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ঝড়ো আবহাওয়া অব্যাহত থাকতে পারে।

Tags: রাজধানীরাত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নির্বাচনে জাতীয় পার্টির খরচ ৫ লাখ টাকা
  • হামে শিশু মৃত্যুকে লজ্জার বললেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী
  • সরকারি হাসপাতাল শক্তিশালী করতে এমপির আহ্বান
  • কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করল সরকার
  • রাজধানীতে বিকালেই রাতের অন্ধকার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম