Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঘুম ভাঙলেই মুখ শুকনো, অস্বস্তি নাকি বড় কোনো রোগের লক্ষণ?

Nuri JahanbyNuri Jahan
৩:৩১ pm ০৩, মে ২০২৬
in লাইফস্টাইল
A A
0

নুরী আক্তার মুন, ডেস্ক রিপোর্ট :

ঘুম থেকে উঠে মুখ শুকিয়ে যাওয়া অনেকের ক্ষেত্রেই সাধারণ ঘটনা বলে মনে হলেও, চিকিৎসকদের মতে এটি সবসময় সাধারণ সমস্যা নাও হতে পারে। নিয়মিত এ সমস্যা দেখা দিলে এর পেছনে বিভিন্ন শারীরিক জটিলতা থাকতে পারে।

চিকিৎসকরা জানান, রাতে ঘুমের সময় অনেকেই অজান্তে মুখ দিয়ে শ্বাস নেন, বিশেষ করে নাক বন্ধ থাকলে। এতে লালা শুকিয়ে গিয়ে সকালে মুখ শুষ্ক লাগে। সাইনাস সমস্যা, অ্যালার্জি বা নাকের গঠনতান্ত্রিক সমস্যাও এর কারণ হতে পারে।

এছাড়া অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার মতো ঘুমজনিত শ্বাসকষ্টের রোগেও মুখ শুকিয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। এ ধরনের সমস্যায় ঘুমের মধ্যে শ্বাসপ্রশ্বাসে বাধা সৃষ্টি হয়, যার ফলে শরীরে অক্সিজেন প্রবাহ ব্যাহত হয় এবং মুখ শুষ্ক হয়ে পড়ে।

বিশেষজ্ঞরা আরও জানান, কিছু ওষুধ যেমন অ্যান্টিহিস্টামিন, অ্যান্টিডিপ্রেসেন্ট এবং উচ্চ রক্তচাপের ওষুধ লালার প্রবাহ কমিয়ে দিতে পারে। লালা কমে গেলে মুখের আর্দ্রতা নষ্ট হওয়ার পাশাপাশি দাঁত ও মাড়ির সমস্যাও দেখা দেয়।

এছাড়া অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও গ্যাস্ট্রিক রিফ্লাক্সের মতো রোগেও মুখ শুকিয়ে যাওয়ার লক্ষণ দেখা দিতে পারে বলে চিকিৎসকরা সতর্ক করেছেন।

চিকিৎসকদের মতে, দীর্ঘদিন এ সমস্যা চলতে থাকলে মুখে দুর্গন্ধ, দাঁতের ক্ষয় এবং মাড়ির রোগের ঝুঁকি বাড়ে। তাই বিষয়টি অবহেলা না করে প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Tags: #ডিহাইড্রেশনবিশেষ নিউজলাইফস্টাইলস্বাস্থ্য
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বর্ণাঢ্য আয়োজনে বেরোবিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
  • কেউ যেন চিকিৎসার অভাবে কষ্ট না পায়: ফয়সাল হাসান মাহমুদ
  • শ্যামনগরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত
  • অনুপ্রবেশ ও পদবঞ্চনার অভিযোগে ববি ছাত্রদলের নতুন কমিটি বিতর্কে
  • জবির রসায়ন বিভাগে ওরিয়েন্টেশন সম্পন্ন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম