Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মোজতবা খামেনি কি সত্যি বেঁচে আছেন, যে তথ্য দিলেন ট্রাম্প

Bangla FM OnlinebyBangla FM Online
১:৫৪ pm ১৩, মার্চ ২০২৬
in বিশ্ব
A A
0

ইরানের নতুন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ মোজতবা খামেনি দায়িত্ব গ্রহণের পর প্রকাশ্যে আসেননি। সর্বশেষ বৃহস্পতিবার (১২ মার্চ) তার লিখিত বক্তব্য ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে উপস্থাপক পড়ে শোনান। এতে তার উপস্থিতি নিয়ে ধোঁয়াশা বেড়েছে এবং অনেকে প্রশ্ন তুলছেন, তিনি কি আসলেই জীবিত আছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তার ধারণা মোজতবা জীবিত আছেন, তবে গুরুতর আহত। ফক্স নিউজের ‘দ্য ব্রায়ান কিলমিড শো’-তে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার মনে হয়, মোজতবা সম্ভবত জীবিত আছেন। তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, তবে সম্ভবত কোনো না কোনোভাবে বেঁচে আছেন।”

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় মোজতবার বাবা, দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এরপর গত রোববার ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেন।

নতুন নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি প্রকাশ্যে না এলেও লিখিত বক্তব্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছেন। বুধবার এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, মোজতবা সামান্য আঘাত পেয়েছেন, তবে দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন।

Tags: ট্রাম্পবিশেষ নিউজমোজতবা খামেনি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
  • গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ডোমারে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ
  • জুড়ীতে পিতৃহত্যার অভিযোগে ছেলে আটক
  • ফুটন্ত ভাতের পাতিল ঢেলে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ
  • কমলগঞ্জে ছিনতাইয়ের ঘটনার মূল হোতা গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম