Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইরান যুদ্ধের প্রভাবে হরমুজে বাধা, কমেছে ইরাকের তেল রপ্তানি

Bangla FM OnlinebyBangla FM Online
৩:২৮ pm ১৭, মে ২০২৬
in বিশ্ব
A A
0

ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় ইরাকের তেল রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে জানিয়েছেন দেশটির নতুন তেলমন্ত্রী বাসিম মোহাম্মদ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

শনিবার (১৬ মে) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এপ্রিল মাসে হরমুজ প্রণালি ব্যবহার করে ইরাক মাত্র ১ কোটি ব্যারেল তেল রপ্তানি করতে পেরেছে। অথচ সংঘাত শুরুর আগে প্রতি মাসে প্রায় ৯ কোটি ৩০ লাখ ব্যারেল তেল রপ্তানি হতো।

তেলমন্ত্রী বলেন, হরমুজ প্রণালিতে নিরাপত্তা ঝুঁকি এবং বীমা জটিলতার কারণে অনেক তেলবাহী জাহাজ ওই পথে চলাচল এড়িয়ে যাচ্ছে। ফলে রপ্তানি কার্যক্রম সীমিত হয়ে পড়েছে এবং এর প্রভাব আন্তর্জাতিক জ্বালানি বাজারেও পড়েছে। ইতোমধ্যে বিশ্ববাজারে তেলের দামও বেড়েছে।

তিনি আরও জানান, বর্তমানে ইরাক দৈনিক প্রায় ১৪ লাখ ব্যারেল তেল উৎপাদন করছে। একই সময়ে বাগদাদ সরকার ও কুর্দিস্তান আঞ্চলিক প্রশাসনের মধ্যে সমঝোতার ফলে কিরকুক-জেইহান পাইপলাইনের মাধ্যমে আবারও তেল রপ্তানি শুরু হয়েছে।

তুরস্কের জেইহান বন্দর দিয়ে বর্তমানে দৈনিক ২ লাখ ব্যারেল তেল রপ্তানি করা হচ্ছে জানিয়ে বাসিম মোহাম্মদ বলেন, ভবিষ্যতে তা বাড়িয়ে ৫ লাখ ব্যারেলে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

ইরাক এখন তেল ও গ্যাস খাতে নতুন বিনিয়োগ ও সহযোগিতা বাড়াতে তুরস্ক এবং কয়েকটি মার্কিন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চালাচ্ছে। শেভরন, এক্সনমোবিল ও হ্যালিবার্টনের মতো কোম্পানিগুলোর সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়েও আলোচনা হচ্ছে বলে জানান তিনি।

তেলমন্ত্রী বলেন, ওপেকের সঙ্গে আলোচনার মাধ্যমে ইরাক ভবিষ্যতে উৎপাদন ও রপ্তানি সক্ষমতা আরও বাড়াতে চায়। দেশটির লক্ষ্য দৈনিক উৎপাদন ক্ষমতা ৫০ লাখ ব্যারেলে উন্নীত করা।

তিনি স্পষ্ট করে বলেন, ইরাকের ওপেক বা ওপেক প্লাস জোট ছাড়ার কোনো পরিকল্পনা নেই। বরং স্থিতিশীল তেলের বাজার ধরে রাখতে শক্তিশালী ওপেক কাঠামোর পক্ষেই অবস্থান করছে দেশটি।

Tags: ইরাকইরানবিশেষ নিউজহরমুজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শেরপুরে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
  • অন্তর্বর্তী সরকারের সময়ের সব ঘটনার তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন
  • বান্দরবাণে আগুনে পুড়ল ৪৮ দোকান ও বসতঘর
  • রাজনগরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
  • ইসলামের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে জামায়াত: রাশেদ খান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম