Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

হরমুজে ট্যাংকার লক্ষ্য করে গানবোট থেকে গুলি ছুঁড়েছে ইরান: বিবিসি

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৫৭ pm ১৮, এপ্রিল ২০২৬
in বিশ্ব
A A
0

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (UKMTO) জানিয়েছে, হরমুজ প্রণালি অতিক্রমের সময় একটি তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে দুইটি ইরানি গানবোট থেকে গুলি ছোড়া হয়েছে।

সংস্থাটির দাবি অনুযায়ী, ঘটনাটি ঘটেছে সংবেদনশীল ওই সামুদ্রিক রুটে। তবে হামলার সুনির্দিষ্ট অবস্থান ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় এখনো ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে হরমুজ প্রণালি নিয়ে কড়া অবস্থান জানান ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না।

তিনি আরও মন্তব্য করেন, প্রণালির নিয়ন্ত্রণ ও নিয়মকানুন নির্ধারিত হবে বাস্তব পরিস্থিতির ভিত্তিতে, কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের বক্তব্যে নয়।

গালিবাফ জানান, প্রণালি দিয়ে চলাচল নির্ধারিত রুট ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে পরিচালিত হবে।

এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ধারণা।

Tags: ইরানট্যাংকবিবিসিবিশেষ নিউজহরমুজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • অর্থনীতিকে অগ্রসর ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: অর্থমন্ত্রী
  • রামগঞ্জে ধানক্ষেতে ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার
  • সংসদ বয়কটে ক্ষতিগ্রস্ত গণতন্ত্র, অধিকার বঞ্চিত জনগণ : স্পিকার
  • দুই মাসের আলটিমেটাম পেলেন নেইমার, জানালেন আনচেলত্তি
  • কেনিয়ায় বিরল পিঁপড়া পাচারের ঘটনায় চীনা নাগরিককে জেল-জরিমানা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম