Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মোসাদের আরও ৪ গুপ্তচরকে গ্রেফতার করল ইরান

Bangla FM OnlinebyBangla FM Online
১:৫৪ pm ১৬, এপ্রিল ২০২৬
in বিশ্ব
A A
0

ইরানের উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগ থাকার অভিযোগে চারজনকে আটক করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা এ তথ্য জানায়, যা আলজাজিরার বরাতে নিশ্চিত করা হয়েছে।

আইআরজিসির গোয়েন্দা ইউনিটের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। প্রতিবেদনে বলা হয়, আটক ব্যক্তিরা অনলাইনের মাধ্যমে মোসাদের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের কাছে ইরানের সংবেদনশীল সামরিক ও নিরাপত্তা স্থাপনার ছবি এবং অবস্থানসংক্রান্ত তথ্য পাঠাতেন বলে অভিযোগ রয়েছে।

চলমান ইরান-ইসরাইল উত্তেজনার মধ্যেই এই তথ্য পাচারের কার্যক্রম চালানো হচ্ছিল বলেও দাবি করা হয়েছে।

ইরানি কর্তৃপক্ষের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ চক্রটি দেশটির অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টি এবং গুরুত্বপূর্ণ নিরাপত্তা তথ্য বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে সরবরাহ করে আসছিল। তবে আটক ব্যক্তিদের পরিচয় প্রকাশ করা হয়নি।

আইআরজিসি জানিয়েছে, জাতীয় নিরাপত্তা রক্ষায় এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

এর আগে দেশটির গোয়েন্দা মন্ত্রণালয় অভিযান চালিয়ে মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও ৩৫ জনকে গ্রেফতার করে বলে দাবি করা হয়।

Tags: ইরানগ্রেফতারবিশেষ নিউজমোসাদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • আল্টিমেটামেও টনক নড়েনি প্রশাসনের, অনিশ্চয়তায় ব্রাকসু নির্বাচন
  • আগামী ২রা জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু: শিক্ষামন্ত্রী
  • নীলফামারীতে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে ২ তরুণী ও ১ যুবক আটক
  • কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী
  • ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাহাড় কাটায় ৩ জনের কারাদণ্ড

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম