Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০২ pm ১৮, এপ্রিল ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

দেশের শিক্ষাব্যবস্থা থেকে কোচিং বাণিজ্য নির্মূল করতে সরকারের বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর যাত্রাবাড়ীর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কোচিং বাণিজ্য বন্ধে সরকারের অবস্থান কঠোর। এটি দীর্ঘদিনের একটি সামাজিক সমস্যা হিসেবে গড়ে উঠেছে, যা নিয়ন্ত্রণে আনার জন্য নানামুখী নীতি ও উদ্ভাবনী উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই এ বিষয়ে পাইলট প্রকল্প চালু করা হবে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রাথমিক পর্যায়ের বৃত্তি পরীক্ষাকে কেন্দ্র করে বড় ধরনের কোচিং বাণিজ্যের অভিযোগ এখনো পাওয়া যায়নি। তবে ভবিষ্যতে বৃত্তি পরীক্ষার নীতিমালা, অংশগ্রহণকারীর সংখ্যা এবং বৃত্তির পরিমাণ পুনর্বিবেচনা করা হবে।

তিনি জানান, শিক্ষার্থীদের পাঠ্যক্রমে উৎসাহিত করার জন্য বৃত্তি পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে। তাই এই ব্যবস্থা পুরোপুরি বাদ দেওয়ার পরিকল্পনা নেই, বরং এটিকে আরও সময়োপযোগী করা হবে।

স্কুলের অবকাঠামো উন্নয়নের বিষয়ে তিনি বলেন, সরকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে, যার মাধ্যমে শ্রেণিকক্ষ, ওয়াশরুম, আসবাবপত্রসহ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নত করা হবে।

পরিদর্শনকালে মন্ত্রণালয়ের সচিব ও অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tags: #শিক্ষাব্যবস্থাকোচিংপ্রতিমন্ত্রীশিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ডাকসু নেতা ও শিবির কর্মীদের ওপর হামলা, জামায়াতের নিন্দা
  • যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধ বন্ধে সংলাপের আহ্বান পোপ লিওর
  • নতুন টাকা ছাপিয়ে ঋণ নিচ্ছে সরকার
  • অশোভন আচরণের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
  • কুমিল্লা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১৫

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম