Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইনিয়েস্তার ২০১০-এর গোলের অনুপ্রেরণায় ২০২৬-এ স্পেনের ভরসা রদ্রি

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৩৩ pm ১৫, জুলাই ২০২৬
in খেলাধুলা
A A
0
ইনিয়েস্তার ২০১০-এর গোলের অনুপ্রেরণায় ২০২৬-এ স্পেনের ভরসা রদ্রি

ইনিয়েস্তার ২০১০-এর গোলের অনুপ্রেরণায় ২০২৬-এ স্পেনের ভরসা রদ্রি

রদ্রির পরিবারে পড়াশোনার গুরুত্ব ছিল অনেক। বাবা চেয়েছিলেন ছেলেকে এক বছর যুক্তরাষ্ট্রে পড়াতে। তবে ফুটবলের টানেই সেই পরিকল্পনা বদলে যায়। ১৪ বছর বয়সে কানেটিকাটের একটি গ্রীষ্মকালীন ক্যাম্পে থাকাকালে তিনি কাউন্সেলরের কম্পিউটারে দেখেছিলেন ২০১০ বিশ্বকাপ ফাইনালে আন্দ্রেস ইনিয়েস্তার জয়সূচক গোল। সেই মুহূর্তই তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করে। পরে ব্যবসায় বিষয়ে ডিগ্রি নেওয়ার পাশাপাশি ফুটবলে জিতে নেন ব্যালন ডি’অর। আর ভাগ্যের পরিহাস, সেই যুক্তরাষ্ট্রেই এখন বিশ্বকাপের মঞ্চে স্পেনকে নেতৃত্ব দিচ্ছেন রদ্রি।

কানেটিকাটে গহিন বনের ক্যাম্পে ১৬ বছর আগে যে ছেলেটি বিশ্বকাপে স্পেনের খেলা দেখতে না পারার দুঃখে কুঁকড়ে যেত—ভাগ্যের কী লীলা, সে দেশেই সেই ছেলেটি এখন বিশ্বকাপে স্পেনের অধিনায়ক। অন্য অর্থে স্পেনের বিশ্বকাপ ফাইনালে ওঠার পথে ‘শক অ্যাবজরবার’। শব্দটি অটোমোবাইল খাতের। বাংলায় খুব কাছাকাছি অর্থে, গাড়ির চলাচলে ঝাঁকি টের পেতে দেয় না যে বস্তু। স্পেন দলে রদ্রির ভূমিকাও তো তেমনই!

ফুটবল ম্যাচ ‘যুদ্ধ’ হলে বলতে হতো, প্রতিপক্ষের সব আঘাতের সামনে বুক পেতে দেওয়া ছেলেটি। কিন্তু খেলা বলেই খেলার ভাষায় বলতে হয়, বিপৎসীমা পেরোনোর আগেই আক্রমণের পর আক্রমণ শুষে নেওয়া ‘বর্ম’।

বড় মাপের খেলোয়াড়েরা নাকি সময়ের প্রয়োজনটা টের পান। ২২ মাস আগে এই রদ্রিই মারাত্মক এসিএল চোটে পড়ে দীর্ঘদিন খেলার বাইরে ছিলেন। সেই চোটের আগে ২০২২-২৩ মৌসুমে সিটির ‘ট্রেবল’ জয়ে এবং তারপর ইংলিশ ও ইউরোপীয় ফুটবলে ম্যানচেস্টার সিটির আধিপত্যের মূল কারিগর ছিলেন রদ্রি। ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের মে পর্যন্ত সিটির হয়ে অপরাজিত ছিলেন টানা ৭৪ ম্যাচ। এবারের বিশ্বকাপ যেন সেই রদ্রিকেই ফিরিয়ে এনেছে। কিংবা রদ্র্রি নিজেই ফিরলেন দলের সবচেয়ে প্রয়োজনের মুহূর্তে।

ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচটাই যেমন। আইমেরিক লাপোর্ত, পাউ কুবারসিকে নিয়ে স্প্যানিশ বক্সের সামনে যেন ‘বারমুডা ট্রায়াঙ্গল’ গড়েছিলেন রদ্রি। এমবাপ্পে-ওলিসে-দেম্বেলেদের ‘নৌবহর’ সেই ত্রিকোণ-রহস্যের ভেতরে নিখোঁজ হয়েছে বারবার। পরিসংখ্যান বলছে, রদ্রি তাতে ছিলেন সর্বাগ্রে। ১৫টি ডুয়েলের (বল দখল) মধ্যে ১১টিতে জিতেছেন।

মজার বিষয়, ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে বল দখলে রদ্রির কাছ থেকেই একাধিকবার ফাউল দেখাটা প্রত্যাশিত থাকলেও ঘটেছে উল্টোটা। এতই ভালো খেলেছেন যে ফ্রান্সের খেলোয়াড়েরা তাঁর কাছে হারানো বল উদ্ধার করতে তাঁকেই তিনবার ফাউল করেছেন, যেটা ম্যাচে যৌথভাবে সর্বোচ্চ!

পুরো বিশ্বকাপেও কিন্তু একই চিত্র। ৭ ম্যাচে গোল হওয়ার মতো পাস দিয়েছেন ৯টি, সফল পাসের সংখ্যা ৯৩% (৬৫৬)। যেহেতু মাঝমাঠেরও একটু নিচে খেলেন, তাই দূরপাল্লার পাসই দিতে হয় বেশি। তেমন পাসে তাঁর সফলতার হার ৭৮%। বাতাসে বল দখলের লড়াইয়ে জয়ের হার ৭৯%, সফল ট্যাকল ২২টি। এই রদ্রি এসিএল চোটের আগের রদ্রিই। কিংবা অন্য অর্থে স্প্যানিশ আর্মাডার রক্ষণব্যূহে ভরকেন্দ্র। ফরাসিদের সব আক্রমণ তাতে শুষে নেওয়া গেছে বলেই স্পেনের গোলকিপার উনাই সিমনকে কোনো সেভ করতে হয়নি। কাদের বিপক্ষে? এই টুর্নামেন্টের সেরা আক্রমণভাগের বিপক্ষে। ভাবা যায়!

আর একটি ম্যাচ জিতলেই ১৬ বছর আগের সেই রদ্রি ধরা দেবে ৩০ বছর বয়সী পরিণত রদ্রির জীবনে। সেই রোমাঞ্চে কোথায় ভেসে যাবেন, তা নয়, ম্যাচ শেষে নিরুত্তাপ কণ্ঠে রদ্রি যেন তাঁর ঠান্ডা মাথায় পরিচ্ছন্ন খেলার মতোই সব ঝামেলা এক পাশে সরিয়ে রাখলেন, ‘ধাপে ধাপে আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম। দল রোমাঞ্চিত। দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠলাম। এখন আমাদের শান্ত থাকতে হবে এবং বিশ্রাম নিতে হবে।’

সেমিফাইনালে সাড়ে ১২ কিলোমিটারের বেশি দৌড়ানোর পর একটু ক্লান্ত হওয়া স্বাভাবিক। প্রশ্ন হলো, রদ্রির কি সত্যিই ক্লান্ত লাগে? স্পেনের জার্সিটা দিয়ে পায়ের তলায় একটি বল দিয়ে দেখুন। ফ্রান্সের বিপক্ষে দুই ফুলব্যাককে পাসের পর পাস দিয়ে যেভাবে খেলালেন, সেই কাজে নেমে পড়বেন!

আসলে সুপারহিরো দুই রকমের হয়। এক দল আক্রমণ করে, অন্য দল সেটাই শুষে নেয়। রদ্রি সে বিরলেরও যেন আরও বিরল ফুটবলার!

Tags: FIFA 2026world cup 2026ডেলসি রদ্রিগেজবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ২৫৭ কর্মকর্তা চাকরিচ্যুতি: এইচএসবিসির কাছে ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের
  • সেমিফাইনালের আগে আর্জেন্টিনাকে নিয়ে স্কালোনির জবাব
  • সিলেট সম্প্রীতির জনপদ: সিসিক প্রশাসক
  • পরিচ্ছন্ন, সুন্দর ও আধুনিক পৌরসভা গড়তে চাই মেয়র পদপ্রার্থী হাজী সালাউদ্দিন ভূঁইয়া
  • জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে শোকের ছায়া, কুড়িগ্রামে বিএনপি’র স্মরণসভা ও দোয়া মাহফিল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম