Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেট সম্প্রীতির জনপদ: সিসিক প্রশাসক

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৫১ pm ১৫, জুলাই ২০২৬
in আইনশৃঙ্খলা
A A
0
সিলেট সম্প্রীতির জনপদ সিসিক প্রশাসক

সিলেট সম্প্রীতির জনপদ সিসিক প্রশাসক

উৎফল বড়ুয়া, সিলেট

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট হাজার বছরের সম্প্রীতির জনপদ। এই অঞ্চলে ধর্মীয় সহনশীলতা, মানবিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের যে সংস্কৃতি গড়ে উঠেছে, সেটিই আমাদের সবচেয়ে বড় শক্তি। এটাই সিলেটের গৌরব, এটাই আমাদের ঐতিহ্য। এই সম্প্রীতির ঐতিহ্য আমাদের সবাইকে সম্মিলিতভাবে ধরে রাখতে হবে।

রথযাত্রা উৎসব উপলক্ষে  মঙ্গলবার (১৪ জুলাই) নগর ভবনে  সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন দেবালয়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিসিক প্রশাসক বলেন, বর্তমান সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে বদ্ধপরিকর। সকল ধর্মের মানুষের সমঅধিকার, নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

প্রতিটি ধর্মীয় উৎসব যেন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও মর্যাদার সঙ্গে উদযাপিত হয়, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দেশের উন্নয়নের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখাও সরকারের অন্যতম অগ্রাধিকার।

তিনি বলেন, সিলেট সিটি কর্পোরেশন সবসময় সকল ধর্মীয় অনুষ্ঠানের সফল আয়োজনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে আসছে। রথযাত্রা উৎসব উপলক্ষেও নগরবাসীর সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

আব্দুল কাইয়ুম চৌধুরী রথযাত্রা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, রথযাত্রার উদ্বোধন ও উল্টো রথের দিন বিশুদ্ধ পানি সরবরাহ, সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য অপসারণ এবং প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করতে সিলেট সিটি কর্পোরেশন সর্বাত্মক সহযোগিতা করবে। সংশ্লিষ্ট বিভাগগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর, সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি প্রশান্ত কুমার সিংহ, উপদেষ্টা অ্যাডভোকেট দিলীপ কুমার দাশ এবং সাধারণ সম্পাদক নৃপেন্দ্র সিংহসহ বিভিন্ন দেবালয়ের প্রতিনিধিরা।

অনুষ্ঠানের শেষে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে রথযাত্রা উদযাপনের জন্য প্রতিটি দেবালয়কে ৩০ হাজার টাকা করে অনুদান প্রদান করেন সিসিক প্রশাসক।
Tags: প্রশাসকসম্প্রীতিসিলেটসিসি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সন্ধ্যার মধ্যে ৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস
  • ২৫৭ কর্মকর্তা চাকরিচ্যুতি: এইচএসবিসির কাছে ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের
  • সেমিফাইনালের আগে আর্জেন্টিনাকে নিয়ে স্কালোনির জবাব
  • সিলেট সম্প্রীতির জনপদ: সিসিক প্রশাসক
  • পরিচ্ছন্ন, সুন্দর ও আধুনিক পৌরসভা গড়তে চাই মেয়র পদপ্রার্থী হাজী সালাউদ্দিন ভূঁইয়া

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম