লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাট ১৫ বিজিবির অনন্তপুর বিওপির টহলদল বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ইয়াবা ট্যাবলেট এক যুবককে করেছে।
আটক মো: কাবিল হোসেন (২৪) কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার ঘুঘুরহাট ্লাকার , মো: আমজাদ এর ছেলে।
বিজিবি জানায়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের বিজিবি ২১ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় অনন্তপুর বিওপির আওতাধীন ঘুঘুরহাট নামক স্থানে (থানা- ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালীন সন্দেহজনক যুবকের গতিবিধি সন্দেহ জনক হওয়ায় তাকে চ্যালেঞ্জ করলে দৌড়ে পালানোর চেষ্টাকালে ১২ পিছ ভারতীয় ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়।
বিজিবি আরও জানায় আটকৃত আসামীর বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা দায়েরপূর্বক মাদকদ্রব্যসহ হস্তান্তর করা হয়েছে।

