Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাণীশংকৈলে ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

Bangla FM OnlinebyBangla FM Online
২:৫৩ pm ২২, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবুল হোসেন (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত আবুল হোসেন পৌরসভার মহলবাড়ী এলাকার মৃত নয়ন শেখের ছেলে। আহতরা হলেন— নেকমরদ এলাকার আব্দুর রউফের ছেলে তুহিন (১৭), পৌর শহরের ভান্ডারা গ্রামের ইউনুস আলীর ছেলে সফিকুল ইসলাম (৪৫) এবং পাশ্ববর্তী পীরগঞ্জ উপজেলার পয়েন্দা গ্রামের রকেটের ছেলে আতিক (১৬)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার (২২ মে) সকাল সাড়ে ৮টার দিকে রাণীশংকৈল পৌর শহরের বন্দর এলাকার মুক্তা সিনেমা হলের সামনে একটি ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক আবুল হোসেন, মোটরসাইকেল আরোহী আতিক ও তুহিন এবং ভ্যানের যাত্রী সফিকুল ইসলাম গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল হোসেনকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী জানান, মোটরসাইকেলে থাকা দুইজন রংপুরে চিকিৎসাধীন ও ভ্যান চালকের লাশ পরিবার হাসপাতাল থেকে নিয়ে গেছে।পরে পুলিশ গিয়ে সুরতহাল করেছে নিহতের পরিবার থেকে তারা কেউ মামলা করতে আগ্রহী নন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষ
  • ঝিনাইদহে হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • চরভদ্রাসনে ভুল প্রশ্নপত্রে এসএসসি উচ্চতর গণিত পরীক্ষা, শোকজ ৩ কর্মকর্তা
  • ডিভোর্স সেটেলমেন্ট ফাঁস: নতুন বিতর্কে সজীব ওয়াজেদ জয়
  • রাজস্থলীতে আগুনে পুড়ে নিঃস্ব পরিবার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম