যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এ বাংলাদেশে একটি বিশেষ মহিষ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। নারায়ণগঞ্জের এক খামারে লালিত এই মহিষটির মাথার ঢেউখেলানো সোনালি লোমের কারণে এর নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’।
প্রতিবেদনে বলা হয়, আসন্ন ঈদুল আজহায় এই মহিষটিকেও কোরবানি দেওয়া হবে। মহিষটির ওজন প্রায় ৬৮০ কেজি (১,৫০০ পাউন্ড) এবং এটি দেখতে প্রতিদিনই বিপুল সংখ্যক মানুষ ভিড় করছেন বলে উল্লেখ করা হয়েছে।
মহিষের মালিক জিয়া উদ্দিন মৃধা জানান, তার ভাইয়ের দেওয়া নামেই এটি ‘ডোনাল্ড ট্রাম্প’ নামে পরিচিত হয়ে ওঠে, কারণ এর চুলের ধরন মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মনে হয়।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় ধরে প্রাণীটিকে লালন-পালন করা হলেও ঈদুল আজহার ধর্মীয় শিক্ষা অনুযায়ী শেষ পর্যন্ত এটিকে কোরবানি দেওয়া হবে।
স্থানীয় দর্শনার্থীরাও মহিষটি দেখতে ভিড় করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

