Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ধামইরহাটে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

Bangla FM OnlinebyBangla FM Online
২:৫১ pm ২২, মে ২০২৬
in Semi Lead News, অপরাধ
A A
0

মো. এ কে নোমান, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে একটি কওমি মাদ্রাসার আরবি শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শিক্ষক হাফেজ মমিনুল হক (২৬)। বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ধামইরহাট থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান।

জানা গেছে, উপজেলার ইসবপুর ইউনিয়নের একটি কওমি হাফিজিয়া মাদ্রাসায় মঙ্গলবার (১৯ মে) রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর বৃহস্পতিবার বিকেলে মাদ্রাসার সভাপতি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

ভুক্তভোগী শিক্ষার্থীর মা অভিযোগ করে বলেন, ছেলেকে কোরআনে হাফেজ বানানোর উদ্দেশ্যে মাদ্রাসায় ভর্তি করেছিলেন। পরে জানতে পারেন, শিক্ষক তার সন্তানের সঙ্গে অমানবিক আচরণ করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

মাদ্রাসা সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী মাদ্রাসার বোর্ডিংয়ে থেকে পড়াশোনা করত। অভিযোগ রয়েছে, মঙ্গলবার রাতে শিক্ষক মমিনুল হক শিক্ষার্থীকে নিজের কক্ষে নিয়ে বলাৎকার করেন। পরদিন বুধবার শিক্ষার্থী বিষয়টি সহপাঠীদের জানালে তারা পরিবারের সদস্যদের অবহিত করে। পরে স্থানীয় লোকজন ও মাদ্রাসা কমিটির সদস্যদের সহযোগিতায় বৃহস্পতিবার সকালে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয় এবং পুলিশে খবর দেওয়া হয়।

ওসি মিন্টু রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে আসে। পরে মামলা দায়েরের পর অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে।

Tags: অপরাধশিক্ষার্থীকে বলাৎকার
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষ
  • ঝিনাইদহে হামলার শিকার নাসীরুদ্দীন পাটওয়ারী
  • চরভদ্রাসনে ভুল প্রশ্নপত্রে এসএসসি উচ্চতর গণিত পরীক্ষা, শোকজ ৩ কর্মকর্তা
  • ডিভোর্স সেটেলমেন্ট ফাঁস: নতুন বিতর্কে সজীব ওয়াজেদ জয়
  • রাজস্থলীতে আগুনে পুড়ে নিঃস্ব পরিবার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম