Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শেরপুরে দুই অভিযানে ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ৮

Bangla FM OnlinebyBangla FM Online
৪:০৩ pm ২২, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস (মৌলভীবাজার):

মৌলভীবাজারের শেরপুর এলাকায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে জেলা পুলিশ। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাস জব্দ করা হয়েছে।

উদ্ধার হওয়া পণ্য ও জব্দকৃত যানবাহনের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ টাকার বেশি বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২২ জুন) সকালে মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে,গত শনিবার (২০ জুন) রাত প্রায় ১১টার দিকে শেরপুর চত্বরে এসআই ওবায়দুল্লাহর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন একটি ট্রাক (যশোর-ট-১১-৫৬৩৭) থামিয়ে তল্লাশি করা হলে ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় চকোলেট ও মেনটোস উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব পণ্যের আনুমানিক মূল্য ৮ লাখ ৬৫ হাজার ৮২২ টাকা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয় এবং পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়। এ বিষয়ে মৌলভীবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এর আগে রোববার (২১ জুন) সকাল ৮টার দিকে একই এলাকায় জেলা পুলিশের উদ্যোগে একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। সেখানে সিলেট থেকে ঢাকাগামী ‘কাফি ট্রাভেলস’-এর একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো-ব-১২-৫০৯৫) তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩৭২টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। এ ঘটনায় বাসে থাকা ছয়জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি চোরাচালানে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় পৃথক আরেকটি মামলা হয়েছে।

মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম বলেন,উদ্ধার হওয়া চোরাই পণ্য ও জব্দকৃত যানবাহনের মোট বাজারমূল্য ২০ লাখ টাকারও বেশি। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্তবর্তী জেলা হিসেবে মৌলভীবাজারে চোরাচালান প্রতিরোধে জেলা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
  • মালয়েশিয়া থেকে চীনের যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • সখিপুরে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
  • জামালপুর থেকে ৪৮ হাজার টন ধান চাল কিনবে সরকার
  • বাউফলে ছিনতাই মামলায় ছাত্রদল সভাপতি কারাগারে

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম