Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ বিধ্বস্ত, ঘাঁটিতে আগুন

Bangla FM OnlinebyBangla FM Online
৩:০৬ pm ১৩, জুন ২০২৬
in বিশ্ব
A A
0

আসামের যোরহাটে ভারতীয় বিমানবাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রাথমিক তথ্য অনুযায়ী, অবতরণের সময় বিমানবাহিনীর এএন-৩২ (AN-32) বিমানটি যোরহাট এয়ার ফোর্স স্টেশনের ভেতরেই বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়।

ঘটনার খবর পেয়ে দ্রুত জরুরি সাড়া দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের তথ্য নিশ্চিত করা যায়নি। দুর্ঘটনার পর এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

এদিকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, যোরহাটে বিমানবাহিনীর একটি পরিবহন বিমান দুর্ঘটনার বিষয়টি তাদের নজরে এসেছে। পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্যের অপেক্ষায় আছেন বলেও তিনি জানান।

উল্লেখ্য, এএন-৩২ একটি দ্বৈত ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান, যা দীর্ঘদিন ধরে ভারতীয় বিমানবাহিনীর বহরে ব্যবহৃত হচ্ছে।

Tags: আসামবিশেষ নিউজভারত
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • খালিশপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • নওগাঁয় মোবাইল ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার ২
  • চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সহ গ্রেপ্তার ৭
  • কুষ্টিয়ায় যুবককে কুপিয়ে জখম, কান বিচ্ছিন্ন
  • নওগাঁয় ব্যবসায়ী হত্যা মামলার ২ আসামী গ্রেফতার, রহস্য উন্মোচন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম