Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৌদি আরবে প্রথমবার অমুসলিম রাষ্ট্রদূত নিয়োগ দিলো ভারত

Bangla FM OnlinebyBangla FM Online
২:০৯ pm ১১, জুন ২০২৬
in বিশ্ব
A A
0

ভারত সৌদি আরবে ১৯৪৮ সালের পর প্রথমবারের মতো একজন অমুসলিম কূটনীতিককে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। এই পদে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ কূটনীতিক বিপুল। বিষয়টি দেশটির কূটনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯৮ ব্যাচের এই কূটনীতিক এর আগে কাতারে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি দুবাই, কায়রো ও জেনেভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মিশনে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন।

দীর্ঘদিন ধরে সৌদি আরবে ভারতের রাষ্ট্রদূত ও জেদ্দায় কনসাল জেনারেল পদে সাধারণত মুসলিম কূটনীতিকদেরই নিয়োগ দেওয়া হতো। এর প্রধান কারণ ছিল হজ ব্যবস্থাপনা ও ধর্মীয় সংবেদনশীলতা। প্রতি বছর বিপুল সংখ্যক ভারতীয় মুসলিম হজ পালন করতে সৌদি আরব যান, ফলে মক্কা-মদিনাসহ বিভিন্ন স্থানে সরাসরি সমন্বয়ের প্রয়োজন হয়।

তবে মক্কা ও কিছু পবিত্র স্থানে অমুসলিমদের প্রবেশ সীমিত হওয়ায় অতীতে জরুরি পরিস্থিতিতে সমন্বয় জটিলতা তৈরি হতে পারে—এমন বাস্তব কারণও বিবেচনায় ছিল। এই কারণে দীর্ঘ সময় ধরে মুসলিম কূটনীতিকদের অগ্রাধিকার দেওয়া হয়েছিল।

কিন্তু সাম্প্রতিক সময়ে ভারতের পররাষ্ট্র ক্যাডারে অভিজ্ঞ মুসলিম কর্মকর্তার ঘাটতি দেখা দেয়। ফলে আগের কয়েকটি নিয়োগে মেয়াদ বাড়ানো বা বিকল্প ব্যবস্থা নেওয়া হয়।

বিশেষজ্ঞদের মতে, সৌদি আরব এখন শুধু ধর্মীয় বা শ্রমবাজারভিত্তিক সম্পর্কের দেশ নয়; বরং বিনিয়োগ, জ্বালানি ও কৌশলগত অংশীদারিত্বের কেন্দ্র হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে ধর্মীয় পরিচয়ের পরিবর্তে অভিজ্ঞতা ও কূটনৈতিক দক্ষতাকে গুরুত্ব দিয়ে এই নিয়োগ দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

Tags: বিশেষ নিউজভারতরাষ্ট্রদূতসৌদি আরব
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • 🔴সরাসরি >>> ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন
  • সাতক্ষীরা সীমান্তে পুশ-ইন প্রতিরোধে কঠোর অবস্থানে বিজিবি
  • কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত তিন
  • চুয়াডাঙ্গায় এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ
  • চলতি সংসদ অধিবেশনেই বাণিজ্যচুক্তি বাতিলের দাবি গণতান্ত্রিক অধিকার কমিটির

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম