Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত তিন

Bangla FM OnlinebyBangla FM Online
২:২০ pm ১১, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পণ্যবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উপজেলার শ্রীরামদী সরকারি হিমাগার সংলগ্ন ঢাকা–কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান।

নিহতরা হলেন চন্ডিপাশা এলাকার রুস্তম আলীর ছেলে বাদল মিয়া (৪৫) এবং হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের দাপুনিয়া এলাকার শামসুদ্দিনের ছেলে ইছাম উদ্দিন (৫০)। তারা দুজনই পেশায় মৎস্যশিকারী ছিলেন। আহতদের পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয়দের বরাতে জানা যায়, ভোররাতে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি মালবাহী ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। আহতদের দ্রুত কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, অটোরিকশায় থাকা যাত্রীরা মাছ ধরার কাজে ব্যবহারের জন্য পিঁপড়ার ডিম সংগ্রহে যাচ্ছিলেন।

পুলিশ জানায়, দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tags: কিশোরগঞ্জট্রাকচাপা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গাড়ির যত গতি তত ক্ষতি
  • ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেট সংসদে উত্থাপন করলেন অর্থমন্ত্রী
  • 🔴সরাসরি >>> ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন
  • সাতক্ষীরা সীমান্তে পুশ-ইন প্রতিরোধে কঠোর অবস্থানে বিজিবি
  • কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত তিন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম