Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

চুয়াডাঙ্গায় এতিম শিশুকে নির্যাতনের অভিযোগ

Bangla FM OnlinebyBangla FM Online
২:২০ pm ১১, জুন ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগরে ১০ বছর বয়সী এক এতিম শিশুকে দীর্ঘ দুই বছর ধরে গৃহকর্মীর মতো ব্যবহার ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় এক কলেজ শিক্ষিকার বিরুদ্ধে। ভুক্তভোগী শিশুর শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে দাবি করেছেন স্বজন ও স্থানীয়রা।

অভিযুক্ত লাবনী আক্তার জীবননগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং জীবননগর সরকারি মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক এবং স্থানীয় ব্যবসায়ী ও ঠিকাদার জাকাউল্লাহর মেয়ে।

অভিযোগ রয়েছে, লেখাপড়ার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়ে এতিম শিশু মরিয়মকে (১০) নিজের বাসায় নিয়ে গেলেও পরে তাকে দিয়ে ঘরের বিভিন্ন কাজ করানো হয় এবং সামান্য ভুলত্রুটিতেই শারীরিক নির্যাতন চালানো হতো।
স্থানীয় সূত্রে জানা যায়, জন্মের ছয় বছর পর মরিয়মের মা মারা যান। পরে বাবা অন্যত্র চলে গেলে সে নানা-নানির কাছে আশ্রয় নেয়। দুই বছর আগে নানার মৃত্যুর পর লাবনী তাকে নিজের বাসায় নিয়ে যান। পরিবারের সদস্যদের দাবি, শুরুতে কিছুদিন স্কুলে পাঠানো হলেও পরে তার পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়।
ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, মরিয়মকে দিয়ে ঘর পরিষ্কার, রান্না, কাপড় ধোয়া ও সংসারের প্রায় সব কাজ করানো হতো। কাজে সামান্য ভুল হলেই তাকে লাঠি, রড ও গরম খুন্তি দিয়ে মারধর করা হতো। এতে তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত ও আঘাতের চিহ্ন সৃষ্টি হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গৃহস্থালির কাজ নিয়ে বিরোধের জেরে মরিয়মকে আবারও মারধর করা হয়। এক পর্যায়ে পেটে লাথি মারলে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে জ্ঞান ফিরে সুযোগ বুঝে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। খবর পেয়ে তার নানি রশিদা খাতুন এসে তাকে উদ্ধার করেন।
মরিয়ম কান্নাজড়িত কণ্ঠে জানায়, “আমাকে পড়াশোনা করানোর কথা বলে বাসায় নেওয়া হয়েছিল। কিন্তু পরে সব কাজ আমাকে দিয়ে করানো হতো। কোনো কাজ ভুল হলেই মারধর করা হতো। গরম খুন্তি দিয়ে ছ্যাকা দেওয়া হয়েছে। আমি কাঁদলে মুখে কাপড় গুঁজে দেওয়া হতো যাতে কেউ শুনতে না পায়। গত দুই বছর ধরে এভাবেই নির্যাতন করা হয়েছে।”

শিশুটির নানি রশিদা খাতুন বলেন, “এতিম একটি শিশুর সঙ্গে এমন নিষ্ঠুর আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমার নাতনিকে রক্তাক্ত করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।”
তবে অভিযোগ অস্বীকার করে কলেজ শিক্ষক লাবনী আক্তার বলেন, “মরিয়মকে আমি ছোটবেলা থেকে নিজের সন্তানের মতো লালন-পালন করেছি। সে বড় হওয়ার সঙ্গে সঙ্গে পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ায় সন্তানের মতো শাসন করেছি। তাকে কখনো কাজের মানুষ হিসেবে রাখা হয়নি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়, এটি ষড়যন্ত্র।”
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় সচেতন মহল অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গাড়ির যত গতি তত ক্ষতি
  • ২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেট সংসদে উত্থাপন করলেন অর্থমন্ত্রী
  • 🔴সরাসরি >>> ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন
  • সাতক্ষীরা সীমান্তে পুশ-ইন প্রতিরোধে কঠোর অবস্থানে বিজিবি
  • কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত, আহত তিন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম