Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে অবৈধ পণ্য জব্দ

Bangla FM OnlinebyBangla FM Online
১১:১২ pm ২৫, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ফুচকা ও বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) রাত ৮টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল পৌরসভার ধানাধিন এলাকার মৌলভীবাজার সড়কে অবস্থিত এসএ পরিবহন কাউন্টারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানটি পরিচালনা করেন শ্রীমঙ্গল থানার সাব-ইন্সপেক্টর মোহাম্মদ ফরমান আলী। তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে এসব অবৈধ পণ্য উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা যায়,উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ২০টি বস্তায় মোট ১ হাজার প্যাকেট ভারতীয় ফুচকা,যার মোট ওজন প্রায় ১ হাজার কেজি এবং আনুমানিক মূল্য ২ লাখ টাকা। এছাড়া ‘PATRON’ ব্র্যান্ডের বিদেশি সিগারেট ৩টি কার্টনে ১৫০ বক্স (মোট ৩০ হাজার শলাকা),যার মূল্য প্রায় ৩ লাখ টাকা। পৃথক একটি সাদা বস্তা থেকে ‘Mond’ ব্র্যান্ডের ৯৪ বক্স বিদেশি সিগারেট (১৮ হাজার ৮০০ শলাকা) উদ্ধার করা হয়,যার আনুমানিক মূল্য ১ লাখ ৮৮ হাজার টাকা।

উদ্ধারকৃত পণ্যের মোট বাজারমূল্য প্রায় ৬ লাখ ৮৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

অভিযান প্রসঙ্গে সাব-ইন্সপেক্টর মোহাম্মদ ফরমান আলী বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরাচালানের মাধ্যমে এসব পণ্য দেশে আনা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না শনিবার (২৫ এপ্রিল) বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান,জব্দকৃত মালামালের তালিকা প্রস্তুত করা হয়েছে এবং এ ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন,চোরাচালানের সঙ্গে জড়িতদের বিষয়ে প্রাথমিক কিছু তথ্য পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tags: অপরাধবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মার্কিন প্রতিনিধিরা পৌঁছানোর আগেই ইসলামাবাদ ছাড়লেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
  • বিএনপি সরকার ১৭ কোটি মানুষের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • রাণীশংকৈলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধুর মৃত্যু
  • শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে অবৈধ পণ্য জব্দ
  • “মেধাই তোমার তদবির” বিজয়নগরে শিক্ষার্থীদের উদ্দেশে এমপি শ্যামল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম