Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাণীশংকৈলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধুর মৃত্যু

Bangla FM OnlinebyBangla FM Online
১১:১৮ pm ২৫, এপ্রিল ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিডাঙ্গা গ্রামে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধ‚ বিজলী আক্তার (৩২) শনিবার( ২৫ এপ্রিল) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী বিজলী আক্তার রান্নাঘরে কাজ করছিলেন।

এ সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ হয়, এবং মুহ‚র্তেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের শিখায় বিজলী আক্তারের শরীরের সিংহভাগ দগ্ধ হয়। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে তাঁকে উদ্ধার করে দ্রæত রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে শরীরের অধিকাংশ অংশ দগ্ধ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থায় (২৫ এপ্রিল) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত বিজলী আক্তারের মৃত্যুতে কাশিডাঙ্গা গ্রামে শোকের ছায়া নেমে আসে। তাঁর অকাল মৃত্যুতে পরিবারের সদস্যরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। স্থানীয় সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান বকুল এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

​ফায়ার সার্ভিস স‚ত্রে জানাযায়, গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে অসাবধানতা বা যান্ত্রিক ত্রুটি থেকে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী জানান, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Tags: দুর্ঘটনাসর্বশেষ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • মার্কিন প্রতিনিধিরা পৌঁছানোর আগেই ইসলামাবাদ ছাড়লেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
  • বিএনপি সরকার ১৭ কোটি মানুষের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • রাণীশংকৈলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গৃহবধুর মৃত্যু
  • শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে অবৈধ পণ্য জব্দ
  • “মেধাই তোমার তদবির” বিজয়নগরে শিক্ষার্থীদের উদ্দেশে এমপি শ্যামল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম