Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বিশ্বের রহস্যময় স্থাপত্য: পিরামিড

Bangla FMbyBangla FM
৭:৪৩ am ০১, জুলাই ২০২৫
in ফিচার
A A
0

পিরামিড—পৃথিবীর অন্যতম প্রাচীন এবং বিস্ময়কর স্থাপত্যকর্ম। এটি এক ধরনের জ্যামিতিক আকৃতি, যার প্রতিটি পার্শ্বতল ত্রিভুজাকার এবং সবগুলো শীর্ষে গিয়ে একটি বিন্দুতে মিলিত হয়। ভূমিসহ প্রতিটি পিরামিডে অন্তত চারটি তল থাকে। প্রাচীন মিসরের রাজারা, যাদের বলা হতো ফারাও, তারা মৃত্যুর পর পিরামিডের ভেতরেই সমাহিত হতেন। এসব পিরামিড তাদের কবরস্থল হিসেবেই নির্মিত হতো।

মিসরে বর্তমানে ছোট-বড় মিলিয়ে প্রায় ৭৫টি পিরামিড রয়েছে। এর মধ্যে গিজার পিরামিড সবচেয়ে বিখ্যাত ও বিশাল। এটিকে খুফুর পিরামিডও বলা হয়, কারণ এটি তৈরি হয়েছিল ফারাও খুফুর জন্য। গিজার এই পিরামিড খ্রিষ্টপূর্ব প্রায় ২৫০০ সালের দিকে নির্মাণ করা হয়েছিল বলে ধারণা করা হয়। প্রায় ৪ হাজার ৪০০ বছর ধরে এটি ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপনা। ১৮৮৯ সালে ফ্রান্সে আইফেল টাওয়ার নির্মিত হওয়ার আগ পর্যন্ত এই গৌরবের স্থানটি খুফুর পিরামিডই ধরে রেখেছিল।

এই বিশাল পিরামিডের উচ্চতা প্রায় ৪৮১ ফুট এবং এটি নির্মিত হয়েছে ৭৫৫ বর্গফুট আয়তনের জমির ওপর। পিরামিডটি গড়ে তুলতে সময় লেগেছিল প্রায় ২০ বছর এবং এতে প্রায় এক লাখ শ্রমিক কাজ করেছিলেন। ধারণা করা হয়, পুরো পিরামিডটি তৈরি হয়েছে প্রায় ২ দশমিক ৩ মিলিয়ন পাথরের ব্লক দিয়ে, যার প্রতিটির গড় ওজন ছিল প্রায় ২ দশমিক ৫ টন। এই পাথরগুলো দূরবর্তী পাহাড় থেকে সংগ্রহ করা হয়েছিল এবং এমন নিখুঁতভাবে জোড়া লাগানো হয়েছিল যে, একেকটি পাথরের মাঝে একচুল ফাঁকও রাখা হয়নি।

পিরামিডটির আনুমানিক মোট ওজন প্রায় ৫৭ লাখ ৫০ হাজার টন। নির্মাণকাজে ব্যবহৃত পাথরের আকার ছিল বিশাল—অনেকগুলোর ওজন ৬০ টন পর্যন্ত এবং দৈর্ঘ্য ৩০ থেকে ৪০ ফুট পর্যন্ত। এত বিশাল আকার ও নিখুঁত নির্মাণশৈলীর কারণে পিরামিড আজও বিশ্বের অন্যতম বিস্ময় হিসেবে বিবেচিত হয়।

পিরামিড শুধু স্থাপত্য নয়, এটি প্রাচীন মিসরীয় সভ্যতার জ্ঞান, প্রযুক্তি ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। এত হাজার বছর পরেও এই নির্মাণ আজও মানুষকে বিস্মিত করে, গবেষকদের উৎসাহী করে, আর পর্যটকদের টানে পৃথিবীর নানা প্রান্ত থেকে।

Tags: বিশ্বের রহস্যময় স্থাপত্য
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • গিটারিস্ট সাদ্দাম রনি আর নেই
  • ককরোচ আন্দোলনে বদলে যাচ্ছে ভারতের রাজনীতির চেনা সমীকরণ
  • আইনশৃঙ্খলা বাহিনীকে জনবান্ধব করতে ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • আন্দোলন শুরুর দিনেই পদ ছাড়তে চেয়েছিলেন ধর্মেন্দ্র প্রধান
  • ভারতে ‘বাংলাদেশি’ আখ্যা এক দম্পতিকেে মারধর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম