Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রওশন এরশাদের পৈতৃক বাড়িতে হামলা ও ভাঙচুর

Bangla FMbyBangla FM
৫:৪৯ am ১৬, মে ২০২৫
in শীর্ষ নিউজ
A A
0
Oplus_16908288

Oplus_16908288

সদরুল আইন:

ময়মনসিংহ নগরের টাউন হল এলাকায় জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী ও সাবেক বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদের পৈতৃক বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

 বৃহস্পতিবার (১৫ মে) দুপুর দেড়টার দিকে নির্মাণাধীন স্থাপনা ও পুরোনো ভবনের ভেতরে ঢুকে ভাঙচুর চালানো হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ মহানগর শাখার যুগ্ম সদস্যসচিব ওয়ালিদ আহমেদের নেতৃত্বে একটি দল প্রথমে নির্মাণাধীন ইটের দেওয়াল ভেঙে ফেলে। 

এরপর তারা পুরোনো ভবনের কক্ষগুলোতে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রনেতা জি.কে ওমর, আব্দুল আলীম এবং সংগঠনের আহ্বায়ক আ জ ম ওয়ালিউল্লাহ ওলি।

হামলার কারণ হিসেবে জানা যায়, সম্প্রতি ‘কুটুম বাড়ি’ নামে একটি রেস্তোরাঁর জন্য রওশন এরশাদের পরিবারের সদস্যদের কাছ থেকে ১২ বছরের চুক্তিতে ওই বাড়ি ভাড়া নেন বজলুর রহমান নামের এক ব্যবসায়ী। 

এরপর সেখানে বাণিজ্যিক স্থাপনার নির্মাণকাজ শুরু হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। গত ২৩ এপ্রিল মানববন্ধন করে এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা। 

এ সময় তারা ওই স্থানটিকে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হিসেবে সংরক্ষণের দাবি জানান। কিন্তু দাবি উপেক্ষিত হওয়ায় তারা চরম পদক্ষেপ নিতে বাধ্য হন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্যসচিব ওয়ালিদ আহমেদ বলেন, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে রওশন এরশাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ৫ আগস্ট সরকারের পতনের পর তাঁর বাড়িটি আমরা ‘দালাল মহল’ হিসেবে চিহ্নিত করি। এখানে বাণিজ্যিক ভবন নির্মাণের চেষ্টা হলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলে।

সংগঠনের মহানগর শাখার সিনিয়র সদস্যসচিব ফুয়াদ খান বলেন, আমি ভাঙচুরের সময় অন্য কর্মসূচিতে ব্যস্ত ছিলাম। তবে জনতার ক্ষোভে আমাদের কিছু কর্মী সেখানে অংশ নিয়েছে বলে শুনেছি।

হামলার বিষয়ে ‘কুটুম বাড়ি’ রেস্তোরাঁর মালিক বজলুর রহমানের শ্যালক আহসানুল করীম বলেন, রওশন এরশাদের বাড়ি হওয়ায় দালাল মহল বলে ভাঙচুর করা হয়েছে। শ্রমিকদের যন্ত্রপাতিও নিয়ে গেছে তারা।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। বৈষম্যবিরোধীরা ভবনটিকে রাজনৈতিকভাবে চিহ্নিত করে হামলা চালিয়েছে।

ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম প্রথম আলোকে বলেন, ছাত্র-জনতার মাঝে বাড়িটি ঘিরে ক্ষোভ রয়েছে। এ অবস্থায় সেখানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ ঠিক হবে না। 

স্মারকলিপি পাওয়ার পরও বিষয়টি হয়তো ব্যস্ততার কারণে উপেক্ষিত হয়েছিল। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Tags: অপরাধরাজনীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দিনাজপুরে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
  • হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
  • ভূরুঙ্গামারীতে ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
  • রাশেদ প্রসঙ্গে জামায়াত আমিরকে কড়া জবাব আবিদের
  • সিরাজদিখানে সিএনজি-পিকআপ সংঘর্ষ, আহত ৩

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম