Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

উজিরপুরে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জমি নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

Bangla FMbyBangla FM
১:৫৫ pm ২২, মে ২০২৫
in অন্যান্য
A A
0

মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
দেশব্যাপী ৩২৯টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের প্রকল্পের অংশ হিসেবে বরিশালের উজিরপুর উপজেলার বামরাই ইউনিয়নের বহরকাঠি হাটে একটি প্রতিষ্ঠান স্থাপনের দাবিতে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর অবশেষে কারিগরি শিক্ষা অধিদপ্তরের সরেজমিন তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১টায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল পরিচালক প্রকৌশলী মোঃ রেজাউল হকের নেতৃত্বে একটি তদন্ত কমিটি বহরকাঠি হাট এলাকা পরিদর্শন করেন। তদন্ত দলে আরও উপস্থিত ছিলেন বরিশালের আঞ্চলিক পরিচালক মোঃ আরিফুর রহমান, সহকারী পরিচালক এনায়েত করিম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আখতারুজ্জামান এবং উপ-সহকারী প্রকৌশলী তারিকুল ইসলাম।

স্থানীয়দের অভিযোগ, এলাকাবাসীর দাবি ও আবেদন সত্ত্বেও তৎকালীন উপজেলা চেয়ারম্যান ও ভূমি প্রশাসনের কতিপয় কর্মকর্তা যোগসাজশ করে বহরকাঠি হাটের জায়গাটিকে “ঝুঁকিপূর্ণ” দেখিয়ে প্রকল্পটি ভাঙনকবলিত মাহার মৌজায় সরিয়ে নিতে প্রস্তাবনা পাঠিয়েছেন। বিষয়টি নিয়ে স্থানীয়রা সংবাদ সম্মেলন ও মানববন্ধন করলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এই অনিয়মের বিরুদ্ধে বিদেশপ্রবাসী ও আন্তর্জাতিক বিষয়ক সভাপতি জহির ডাকুয়া লিখিত অভিযোগ করলে কেন্দ্র থেকে তদন্ত টিম পাঠানো হয়।

পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবীরা বহরকাঠি হাটের জমিতেই টেকনিক্যাল স্কুল স্থাপনের যৌক্তিকতা তুলে ধরেন। উপস্থিত ছিলেন—

  • বামরাই ইউনিয়ন বিএনপি সভাপতি মোয়াজ্জেম হোসেন যুগলু,
  • সাবেক অধ্যক্ষ ড. মোয়াজ্জেম হোসেন,
  • অধ্যাপক জহিরুল ইসলাম,
  • যুবদল নেতা আ.ফ.ম. শামসুদ্দোহা আজাদ,
  • এডভোকেট সাইদুর রহমান,
  • প্রেসক্লাব সভাপতি মাহফুজুর রহমান মাসুম,
  • সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না,
  • ছাত্রদল, কৃষক দলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয়রা জানান, বহরকাঠি হাটের জায়গাটি সরকারি খাস জমি, উঁচু ও স্থায়ী এবং যোগাযোগ সুবিধাযুক্ত। অপরদিকে মাহার মৌজার জায়গাটি নদী ভাঙনের হুমকিতে রয়েছে।

তদন্ত কমিটি স্থানীয়দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং নথিপত্র সংগ্রহ করেন। কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে বিস্তারিতভাবে রিপোর্ট আকারে উপস্থাপন করা হবে।

এলাকাবাসী আশা করছেন, দুর্নীতি ও প্রভাব খাটিয়ে প্রকল্প স্থান বদলানোর অপচেষ্টা রোধ করে, বহরকাঠি হাটেই দ্রুত টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন করা হবে।

Tags: অনিয়ম ও দুর্নীতিদুর্নীতি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • চাঁদা তুলতে আসলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন: সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ
  • শিক্ষায় আন্তর্জাতিক মানের অঙ্গীকার শিক্ষামন্ত্রীর
  • বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে চীন ও ভারতের অভিনন্দন
  • নগরকান্দায় মিজানুর রহমান বাবু সাংবাদিকের ওপর হামলা
  • রূপগঞ্জে ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম