Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বর্তমান সংসদকে দেশের ইতিহাসের সেরা হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

Bangla FM OnlinebyBangla FM Online
৪:৪৮ pm ০৭, জুলাই ২০২৬
in Lead News, জাতীয়
A A
0

বর্তমান জাতীয় সংসদকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কার্যকর ও সফল সংসদ হিসেবে দেখতে চান বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। তিনি নবনির্বাচিত সংসদ সদস্যদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে সংসদকে গণতন্ত্রের প্রাণকেন্দ্রে পরিণত করার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদ ভবনে বাজেট অ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিট (বামু) আয়োজিত ‘বাজেট হেল্পডেস্ক ২০২৬’-এর সপ্তম ব্রিফিং সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সংসদকে আরও কার্যকর, প্রাণবন্ত ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে রূপ দিতে হবে। তার মতে, ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী করা সম্ভব।

তিনি বলেন, সংসদীয় স্থায়ী কমিটিগুলো সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটিগুলোকে আরও কার্যকরভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

নূরুল ইসলাম আরও বলেন, আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করা, সুশাসন প্রতিষ্ঠা এবং সংসদীয় জবাবদিহিতা শক্তিশালী করতে সংসদ সদস্যদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকার বিকল্প নেই। তিনি মনে করেন, সংসদীয় কমিটিগুলোর কার্যক্রমে সদস্যদের নিয়মিত ও কার্যকর সম্পৃক্ততা এসব লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Tags: ইতিহাসচিফ হুইপসংসদ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ, কসমেটিকস ও ইজিবাইক উদ্ধার
  • পানিবন্দি হাজারো মানুষ টানা তিন দিনের বৃষ্টি ও জোয়ারে লক্ষ্মীপুরে জলাবদ্ধতা
  • কাউখালী উপজেলা পোস্ট অফিসের ভবন নির্মাণকাজ বন্ধ: ভাড়া ঘরে ধুঁকছে ডাকসেবা
  • সেদিন ‘রিভোল্ট’ করলে বিশৃঙ্খলার শেষ কোথায় গিয়ে দাঁড়াত, কেউ জানে না: শফিকুর রহমান
  • হরমুজে নিরাপত্তা সংকটে ৪ তেল-গ্যাস ট্যাংকার ঘুরে দাঁড়াল

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম