Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দাউদকান্দিতে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৪৫ pm ০২, জুন ২০২৬
in Semi Lead News
A A
0

মো. ইকরাম হাসান, দাউদকান্দি উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদ এবং ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকাল ১১টায় দাউদকান্দি পৌরসভা বাজারে ইসলামী ব্যাংকের কার্যালয়ের সামনে “ইসলামী ব্যাংক ব্যবসায়ী সমাজ”-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ী, বিনিয়োগকারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের শীর্ষ বিনিয়োগকারী ও ব্যবসায়ী বিল্লাল মিয়াজী, রেজাউল হক সরকার, আবু বকর সিদ্দিক এবং ইসমাঈল হোসেন তালুকদার।

বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকিং দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও একটি মহল পরিকল্পিতভাবে এ ব্যবস্থাকে দুর্বল করার অপচেষ্টা চালাচ্ছে।

তারা বলেন, ইসলামী ব্যাংকের সঙ্গে লাখো গ্রাহক, ব্যবসায়ী ও বিনিয়োগকারীর স্বার্থ জড়িত। তাই কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে এ প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করার সুযোগ দেওয়া যাবে না।

মানববন্ধনে বক্তারা ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ও গ্রাহকদের আস্থা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

কর্মসূচি সঞ্চালনা করেন রিয়েল এস্টেট ব্যবসায়ী নাসির উদ্দিন আহমেদ। তিনি বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবির দ্রুত বাস্তবায়ন এবং ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

Tags: ইসলামী ব্যাংকিংদাউদকান্দি পৌরসভামানববন্ধন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঝিনাইগাতীতে অসহায় নারী পুতুল রাণীকে হুইলচেয়ার উপহার দিল ‘ভয়েস অব ঝিনাইগাতী’
  • নওগাঁয় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত, আহত ১
  • র‍্যাবের অভিযানে শীর্ষ মাদক কারবারি ‘আজিজ’ গ্রেফতার
  • রাজস্থলীতে মাদক পাচারের অভিযোগ, সক্রিয় সিন্ডিকেটের বিরুদ্ধে উদ্বেগ
  • ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে নীলফামারীতে মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম