Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে নীলফামারীতে মানববন্ধন

Bangla FM OnlinebyBangla FM Online
৩:৫০ pm ০২, জুন ২০২৬
in Lead News, সারাদেশ
A A
0

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি:

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে নীলফামারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার (২ জুন) সকালে জেলা শহরের বড় বাজারে অবস্থিত ইসলামী ব্যাংকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের আহ্বায়ক মোস্তাকিমুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন পরিচালনা করেন সদস্য সচিব আরিফ আল মামুন। এতে বক্তব্য রাখেন সদস্য মইনুল ইসলাম, এনামুল হক, নাজমুল হুদা প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশিদ আলম পূর্বে বিভিন্ন সময়ে বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তারা দাবি করেন, তার নিয়োগের ফলে ব্যাংকের স্বচ্ছতা ও সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, অতীতে ব্যাংকের বিভিন্ন পর্যায়ে অনিয়ম ও ঋণ বিতরণের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ রয়েছে, যা ব্যাংকের স্থিতিশীলতাকে প্রভাবিত করেছে।

সচেতন গ্রাহক ফোরামের সদস্য নাজমুল হুদা বলেন, ব্যাংকিং খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে বিতর্কিত ব্যক্তিদের নিয়োগের পরিবর্তে যোগ্য ও গ্রহণযোগ্য নেতৃত্ব প্রয়োজন।

ফোরামের সদস্য সচিব আরিফ আল মামুন বলেন, ব্যাংকিং খাতে অনিয়ম ও অস্বচ্ছ ঋণ বিতরণের ঘটনা অতীতে আর্থিক ক্ষতির কারণ হয়েছে।

আহ্বায়ক মোস্তাকিমুল ইসলাম জানান, দ্রুত চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ না করা হলে পরবর্তী কর্মসূচি অব্যাহত থাকবে।

Tags: ইসলামী ব্যাংকখুরশিদ আলমনীলফামারী
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ঝিনাইগাতীতে অসহায় নারী পুতুল রাণীকে হুইলচেয়ার উপহার দিল ‘ভয়েস অব ঝিনাইগাতী’
  • নওগাঁয় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত, আহত ১
  • র‍্যাবের অভিযানে শীর্ষ মাদক কারবারি ‘আজিজ’ গ্রেফতার
  • রাজস্থলীতে মাদক পাচারের অভিযোগ, সক্রিয় সিন্ডিকেটের বিরুদ্ধে উদ্বেগ
  • ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে নীলফামারীতে মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম