Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রাঙ্গামাটিতে সাংবাদিক জীতেন বড়ুয়ার মুক্তির দাবিতে মানববন্ধন

Bangla FM OnlinebyBangla FM Online
৬:৩০ pm ০৮, জুন ২০২৬
in অন্যান্য
A A
0

খাগড়াছড়িতে কারাবন্দী সাংবাদিক জীতেন বড়ুয়ার নিঃশর্ত মুক্তি এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) সকাল ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।

কর্মসূচিতে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের ৬২ জন সাংবাদিক অংশ নেন। এতে রাঙ্গামাটি প্রেস ক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মুক্ত ও স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে হলে হয়রানিমূলক মামলা ও নিপীড়নমূলক পদক্ষেপ বন্ধ করতে হবে। তারা দাবি করেন, সাংবাদিক জীতেন বড়ুয়ার বিরুদ্ধে আনা অভিযোগ স্পষ্ট না হলে অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে।

তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হয়রানি চলতে থাকলে তা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

মানববন্ধন শেষে সাংবাদিক নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন এবং একই অনুলিপি পুলিশ সুপারের কাছেও হস্তান্তর করা হয়।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Tags: মানববন্ধনরাঙ্গামাটি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী
  • বিমসটেক চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী
  • মধ্যনগরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস পেলো সহকারী কর্মকর্তা
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার অনুরোধ সরকারের
  • শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম