ডালিম বা বেদানা শুধু সুস্বাদু ফলই নয়, এটি ত্বকের যত্নেও বেশ কার্যকর। এতে থাকা ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, জিঙ্ক, আয়রন ও অন্যান্য পুষ্টি উপাদান ত্বককে ভেতর থেকে পুষ্টি জোগায় এবং প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। শুধু ডালিমের দানা নয়, এর খোসাও ত্বকের জন্য উপকারী।
ডালিমের খোসায় থাকা এলাজিক অ্যাসিড ত্বকের বলিরেখা কমাতে, মরা কোষ দূর করতে এবং ত্বকের তারুণ্য ধরে রাখতে সহায়তা করে। নিয়মিত ব্যবহার করলে ত্বক আরও সতেজ ও কোমল দেখায়।
যেভাবে ব্যবহার করবেন:
প্রথম ধাপ:
ডালিমের খোসা ছাড়িয়ে রোদে ভালোভাবে শুকিয়ে নিন। শুকিয়ে গেলে ব্লেন্ডারে গুঁড়ো করে সংরক্ষণ করুন।
দ্বিতীয় ধাপ:
একটি পাত্রে ১ টেবিল চামচ ডালিমের খোসার গুঁড়ো, ১ টেবিল চামচ ব্রাউন সুগার ও ১ চা চামচ মধু মিশিয়ে নিন।
তৃতীয় ধাপ:
এর সঙ্গে কয়েক ফোঁটা গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করুন।
চতুর্থ ধাপ:
মুখ ভালোভাবে পরিষ্কার করে শুকিয়ে নিন।
পঞ্চম ধাপ:
প্যাকটি মুখ, গলা ও ঘাড়ে লাগিয়ে ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করুন।
ষষ্ঠ ধাপ:
শুকিয়ে গেলে সামান্য পানি দিয়ে হালকা ম্যাসাজ করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। শেষে ঠান্ডা পানি ব্যবহার করুন।
সপ্তম ধাপ:
ত্বক অনুযায়ী ময়েশ্চারাইজার লাগিয়ে কয়েক মিনিট ম্যাসাজ করুন।
আরও কিছু উপকারি ব্যবহার:
ডালিমের রস + মধু: ত্বক কোমল ও উজ্জ্বল করে।
ডালিমের রস + টক দই: প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে।
ডালিমের খোসা + গোলাপজল: ব্রণ কমাতে সহায়ক।
ডালিমের রস টোনার হিসেবে: ত্বক সতেজ রাখে।
সতর্কতা:
সংবেদনশীল ত্বকে ব্যবহারের আগে হাতে বা কানের পাশে অল্প লাগিয়ে পরীক্ষা করে নিন। কোনো জ্বালা বা অস্বস্তি হলে ব্যবহার বন্ধ করুন।

