Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ঈদের কুরবানির মাংস দীর্ঘ দিন যেভাবে ফ্রিজে সংরক্ষণ করবেন 

Nuri JahanbyNuri Jahan
৬:০৯ pm ১৭, মে ২০২৬
in লাইফস্টাইল
A A
0

নুরী আক্তার মুন, ডেস্ক রিপোর্ট :

ঈদুল আজহার টানা সাত থেকে আট দিনের ছুটিতে অনেকেই পরিবার নিয়ে গ্রামের বাড়ি বা দেশের বাইরে যান। এই দীর্ঘ ছুটিতে আনন্দের পাশাপাশি বাসায় থাকা ফ্রিজে সংরক্ষিত খাবার এবং ছুটি শেষে কোরবানির মাংস সঠিকভাবে সংরক্ষণ নিয়ে বাড়ে বাড়তি দুশ্চিন্তা। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক নিয়ম মেনে ফ্রিজ ব্যবস্থাপনা ও মাংস সংরক্ষণ করলে স্বাস্থ্যঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

ফ্রিজে খাবার সংরক্ষণে সতর্কতা

দীর্ঘ সময় বাসার বাইরে থাকলে ফ্রিজে থাকা খাবার নিয়ে বিশেষ যত্ন নেওয়া জরুরি। কাঁচা সবজি ও কাঁচা মাংস কখনোই একসঙ্গে রাখা উচিত নয়। প্রতিটি খাবার আলাদা করে এয়ারটাইট বক্স বা ঢাকনাযুক্ত পাত্রে সংরক্ষণ করলে গুণগত মান ঠিক থাকে এবং দূষণের ঝুঁকি কমে।

কোরবানির মাংস সংরক্ষণের সঠিক নিয়ম

কোরবানির মাংস সংগ্রহের পর দ্রুত এর রক্ত ঝরিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে। এরপর পানি সম্পূর্ণভাবে ঝরিয়ে ঢাকনাযুক্ত পাত্র বা ফুড-গ্রেড প্যাকেটে রেখে ফ্রিজে সংরক্ষণ করতে হবে। খোলা অবস্থায় মাংস রাখা নিরাপদ নয়।

ছোট অংশে সংরক্ষণ সবচেয়ে কার্যকর

মাংস বড় টুকরো না রেখে ছোট ছোট অংশে বা “ফ্যামিলি প্যাক” আকারে সংরক্ষণ করা উত্তম। এতে প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ বের করা সহজ হয়। একবার গলানো মাংস পুনরায় ফ্রিজে রাখা উচিত নয়।

আলাদা সংরক্ষণে গুরুত্ব

ফ্রিজে কোরবানির মাংস রান্না করা খাবার, ফল ও সবজি থেকে আলাদা রাখতে হবে। এতে গন্ধ ছড়ানো এবং জীবাণু সংক্রমণের ঝুঁকি কমে।

সংরক্ষণের মেয়াদ

সঠিকভাবে সংরক্ষণ করা হলে কোরবানির মাংস ফ্রিজে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত ভালো থাকতে পারে। তবে দীর্ঘ সময় রাখলে স্বাদ ও পুষ্টিগুণ কিছুটা কমে যেতে পারে বলে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

বৈজ্ঞানিক সংরক্ষণ পদ্ধতি (বিশেষজ্ঞ পরামর্শ)

বিশেষজ্ঞদের মতে, কোরবানির পরপরই মাংস দ্রুত ছোট টুকরো করে নিতে হবে এবং চর্বি আলাদা করতে হবে। এরপর ২–৩ বার ধুয়ে পানি সম্পূর্ণভাবে ঝরিয়ে নিতে হবে। মাংসে কোনো পানি না রেখে প্যাকেটজাত করা জরুরি।

প্যাকেট করার সময় ভেতরে বাতাস না থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে। এতে জীবাণু ও দুর্গন্ধের ঝুঁকি কমে।

মাংস ফ্রিজে রাখার শুরুতে সর্বোচ্চ তাপমাত্রা ব্যবহার করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা, যাতে দ্রুত ফ্রিজিং হয় এবং পুষ্টিগুণ অক্ষুণ্ন থাকে।

রান্নার আগে বরফ গলাতে পানি ব্যবহার না করে স্বাভাবিক তাপমাত্রায় কিছু সময় রেখে দেওয়াই উত্তম। এতে মাংসের আসল স্বাদ বজায় থাকে।

সঠিক নিয়ম মেনে ফ্রিজ ব্যবস্থাপনা ও কোরবানির মাংস সংরক্ষণ করলে স্বাস্থ্যঝুঁকি কমে এবং খাবারের গুণগত মান দীর্ঘদিন অক্ষুণ্ন থাকে।

 

Tags: ঈদুল আজহাকুরবানির মাংস সংরক্ষণকোরবানি মাংসকোরবানির ঈদফ্রিজ টিপসফ্রিজ ব্যবস্থাপনাবিশেষ নিউজমাংস সংরক্ষণের নিয়ম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাতে জামায়াত নিয়ে যা বললেন মামুনুল হক
  • যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মধ্যেও আমিরাতে ড্রোন হামলা অব্যাহত
  • কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত
  • নরসিংদীতে শ্রমিকদল নেতার খোলা চিঠি: ‘ষড়যন্ত্র করে সরানো হয়েছে’ অভিযোগ
  • বাকৃবির আইএডিএসে ২৩তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম