Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তারকা প্রার্থীদের ফলাফল কেমন হলো

Bangla FM OnlinebyBangla FM Online
১২:৪১ pm ০৫, মে ২০২৬
in বিশ্ব
A A
0

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নাটকীয় পরিবর্তন দেখা গেছে। গেরুয়া শিবির বড় ধরনের সাফল্য পেয়ে ২০৬টি আসনে জয়ী হয়ে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে বিদায়ী শাসক দল তৃণমূল কংগ্রেস বড় ধাক্কা খেয়েছে। দলের একাধিক শীর্ষ নেতা ও জনপ্রিয় তারকা প্রার্থীরা পরাজিত হয়েছেন। এমনকি বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আসন হারিয়েছেন বলে জানা গেছে।

নির্বাচনের ফলাফলে বিনোদন ও রাজনৈতিক অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত মুখের ভাগ্য নির্ধারিত হয়েছে। বরাহনগর কেন্দ্র থেকে তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন প্রায় সতেরো হাজার ভোটের ব্যবধানে। ব্যারাকপুরে চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তীও জয় নিশ্চিত করতে পারেননি; তিনি বিজেপি প্রার্থীর কাছে পনেরো হাজারের বেশি ভোটে হেরে যান।

রাসবিহারী আসনে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার প্রায় একুশ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন বিজেপির হেভিওয়েট প্রার্থীর কাছে। দমদম কেন্দ্রে অভিনেতা সোহম চক্রবর্তীও জয়ী হতে ব্যর্থ হন, পাশাপাশি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও বড় ব্যবধানে হেরে যান।

অন্যদিকে কিছু তারকা প্রার্থী সাফল্যও পেয়েছেন। অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় শ্যামপুর আসনে বিপুল ভোটে জয়ী হয়েছেন। অভিনেতা রুদ্রনীল ঘোষও তার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জয় ছিনিয়ে নেন।

শ্যামপুকুর আসনে শশী পাঁজা প্রায় চৌদ্দ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন। বেহালা পশ্চিম আসনেও তৃণমূলের রত্না চট্টোপাধ্যায় বিজেপি প্রার্থীর কাছে বড় ব্যবধানে হেরে যান।

সব মিলিয়ে এবারের নির্বাচনে তারকা প্রার্থীদের ফলাফল মিশ্র চিত্র তুলে ধরেছে, যেখানে শাসক ও বিরোধী দুই শিবিরেই একাধিক পরিচিত মুখ জয়-পরাজয়ের মুখোমুখি হয়েছেন।

Tags: তারকাপশ্চিমবঙ্গবিশেষ নিউজশিবির
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পুলিশের উপস্থিতিতেই নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলা: আসিফ মাহমুদ
  • তারেক রহমানের পক্ষে দেশের পরিবর্তন সম্ভব নয়: পাটওয়ারী
  • মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ড
  • যশোরে সীমান্ত থেকে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ
  • ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম