আগামী ১৬ই জানুয়ারি (শুক্রবার) দিবা রাতে সারা দেশে পবিত্র শবে মেরাজ উদযাপিত হবে। হিজরি রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাতে মুসলমানরা অত্যন্ত ভাবগাম্ভীর্য ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে এই বিশেষ রাতটি অতিবাহিত করেন।
ইসলাম ধর্মাবলম্বীদের কাছে শবে মেরাজ এক অনন্য মহিমান্বিত রাত। এই রাতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) অলৌকিকভাবে মহান আল্লাহর সান্নিধ্য লাভের জন্য ঊর্ধ্বাকাশে গমন করেছিলেন। এই সফরের মাধ্যমেই মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করার বিধান আসে।
দিনটি উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদে বিশেষ ওয়াজ মাহফিল, দোয়া ও জিকিরের আয়োজন করা হয়। মুসলমানরা নফল ইবাদত, কুরআন তিলাওয়াত ও দোয়ার মাধ্যমে আল্লাহর রহমত ও ক্ষমা প্রার্থনা করেন।

