Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

মৌলভীবাজারে ষোল প্রহরব্যাপী হরিনাম যজ্ঞানুষ্ঠান শুরু ২ এপ্রিল

Bangla FMbyBangla FM
৬:১৭ pm ৩১, মার্চ ২০২৫
in সারাদেশ
A A
0

সত্যজিৎ দাস, (মৌলভীবাজার প্রতিনিধি):

বিশ্বশান্তি ও মানবকল্যাণ কামনায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার উত্তরভাগ সার্বজনীন দুর্গামন্দির প্রাঙ্গণে আয়োজিত হচ্ছে ১৫তম বার্ষিক ষোল প্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম যজ্ঞানুষ্ঠান। আগামী ২ থেকে ৫ এপ্রিল পর্যন্ত চলবে এই মহাযজ্ঞ,যেখানে দেশবরেণ্য কীর্তন সম্প্রদায়গণ সংকীর্তন পরিবেশন করবেন।

আয়োজন ও অনুষ্ঠানসূচিঃ-

এই মহতী ধর্মীয় আয়োজনের উদ্বোধনী দিন ২ এপ্রিল,সন্ধ্যা ৭টায় শ্রীমদ্ভগবদগীতা পাঠ ও আলোচনা অনুষ্ঠিত হবে,পরিবেশন করবেন শ্রীযুক্ত সুদীপ কুমার চৌধুরী। রাত ৮টায় শ্রীশ্রী হরিনাম যজ্ঞের মঙ্গলঘট সংস্থাপন,যজ্ঞ পরিচালনায় থাকবেন শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি। রাত ৮:৩০ মিনিটে হরিনাম যজ্ঞের শুভ উদ্বোধন এবং ৯টায় অধিবাস অনুষ্ঠিত হবে।

৩ এপ্রিল ব্রাহ্মমুহূর্ত থেকে শুরু হবে ষোল প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম যজ্ঞ,দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ করা হবে। ৪ এপ্রিলও চলবে বিরামহীন হরিনাম যজ্ঞ এবং দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ করা হবে।

৫ এপ্রিল সকাল ১০টায় নগর পরিক্রমা,এরপর দধিভান্ড ভঞ্জন,মোহন্ত বিদায় এবং হরিনাম যজ্ঞের বিশ্রাম। দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ আয়োজনের সমাপ্তি টানবে।

সংকীর্তন পরিবেশনায় দেশের খ্যাতনামা সম্প্রদায়ঃ-

এই পবিত্র আয়োজনে অংশ নেবে দেশজুড়ে খ্যাত:

১) শ্রীশ্রী নারায়ণ সম্প্রদায় (বেহেলী,সুনামগঞ্জ)।

২) শ্রীশ্রী হরিনাম সম্প্রদায় (কুমিল্লা)।

৩) শ্রীশ্রী জয়গুরু সম্প্রদায় (বি-বাড়িয়া)।

৪) শ্রীশ্রী নিতাই গৌর সম্প্রদায় (মৌলভীবাজার)।

৫) শ্রীশ্রী মহাদেব সম্প্রদায় (উত্তরভাগ,রাজনগর)।

ষোল প্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম যজ্ঞানুষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি শ্রী সুজিত দাস ও সাধারণ সম্পাদক শ্রী মদন মোহন দাস সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের এই মহাযজ্ঞে উপস্থিত থেকে ধর্মীয় শান্তি ও সম্প্রীতি রক্ষায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

এই আয়োজন শুধু ধর্মীয় নয়, এটি সমাজের জন্য একতা,শান্তি ও কল্যাণের বার্তা বহন করবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • বান্দরবানে মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত
  • ঈদুল আজহার ছুটি ঘোষণা
  • হামের বদলে জলাতঙ্কের টিকা কাণ্ড: ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে হাইকোর্টের নির্দেশ
  • ৬৫ বছরের আইনি লড়াই শেষে পৈত্রিক জমি উদ্ধার
  • পবিপ্রবিতে উপাচার্যের পদত্যাগ দাবিতে চতুর্থ দিনের আন্দোলন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম