Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুন্দরবন রক্ষায় ১০ কিমি জুড়ে শিল্প স্থাপনায় নিষেধাজ্ঞা

Bangla FMbyBangla FM
১০:৪৪ am ১২, মে ২০২৫
in জাতীয়
A A
0

বিশ্বখ্যাত সুন্দরবনের পরিবেশ রক্ষায় বড় সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সোমবার (১২ মে) জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে—সুন্দরবন রিজার্ভ ফরেস্টের চারপাশে ১০ কিলোমিটার এলাকাজুড়ে নতুন কোনো শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্প স্থাপন করা যাবে না।

এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ধারা ৫ অনুযায়ী ঘোষিত ‘প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ECA)’ ঘোষণার আওতায়। প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরীনা রহমান।

তবে পরিবেশবান্ধব এবং দূষণ নিয়ন্ত্রণ ও টেকসই ব্যবস্থাপনার লক্ষ্যে নেয়া পরিকল্পিত কার্যক্রম এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে জানানো হয়েছে।

সরকার বলছে, এই পদক্ষেপ সুন্দরবনের প্রতিবেশগত ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ইসিএ এলাকায় আগেও বিভিন্ন শিল্প ও প্রকল্প স্থাপনের ফলে জীববৈচিত্র্য ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে বলে অভিযোগ ছিল। নতুন এই সিদ্ধান্তে বনাঞ্চল সংলগ্ন এলাকা আরও সুরক্ষিত হবে বলে মনে করছেন পরিবেশবিদরা।

এই নিষেধাজ্ঞা কার্যকর হলে বাংলাদেশসহ বিশ্বমানের পরিবেশ সংরক্ষণের একটি দৃষ্টান্ত স্থাপিত হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

Tags: সুন্দরবন রক্ষায় ১০ কিমি জুড়ে শিল্প স্থাপনায় নিষেধাজ্ঞা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ইসরায়েলি হামলার পর তেহরানে ভয়াবহ আগুন, ‘অ্যাসিড বৃষ্টি’র সতর্কতা; নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের খবর
  • ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করল তেহরান
  • সিরাজগঞ্জে সব নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন
  • ইটভাটার মাটি ও ইট পরিবহনে ধ্বংস রাস্তা, স্বাস্থ্যঝুঁকিতে গ্রামবাসী
  • সুবর্ণচরে ৪ পরিবারকে জিম্মি করে রাখতে চায় প্রভাবশালীরা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম