Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

গুচ্ছ ভর্তি আবেদনের সময়সীমা বাড়লো ১২ জুন পর্যন্ত

Bangla FMbyBangla FM
৪:৪০ pm ০৩, জুন ২০২৫
in ক্যাম্পাস
A A
0

সমাপ্তী খান, মাভাবিপ্রবি প্রতিনিধি:

২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার আবেদন ও বিভাগ পছন্দক্রমের সময়সীমা ৭ দিন বাড়ানো হয়েছে। পূর্বঘোষিত সময় অনুযায়ী আবেদন শুরু হয়েছিল ২৯ মে বিকেল ৫টা থেকে এবং শেষ হওয়ার কথা ছিল ৫ জুন রাত ১১টা ৫৯ মিনিটে। তবে শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে সময়সীমা বাড়িয়ে ১২ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত করা হয়েছে।

এ বিষয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, “গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন প্রক্রিয়া স্বাভাবিকভাবে চললেও ঈদের ছুটিতে অনেক শিক্ষার্থী নিজ গন্তব্যে অবস্থান করছেন। এতে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা কিছু শিক্ষার্থীর জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। এসব বিবেচনায় আমরা সময়সীমা এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।”

প্রত্যেক আবেদনকারী নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে বিভাগ বরাদ্দ পাবেন। গুচ্ছভুক্ত প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।

চারুকলা, সংগীত, নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা, ফিল্ম অ্যান্ড মিডিয়া, শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞানসহ বিশেষায়িত বিষয়ে আলাদাভাবে আবেদন করার প্রয়োজন নেই। বিভাগ পছন্দক্রমে এসব বিষয় যুক্ত করলেই আবেদন সম্পন্ন হবে। তবে এসব বিষয়ের জন্য অতিরিক্ত ৩০০ টাকা ফি প্রযোজ্য হবে।

বিশেষায়িত বিষয়ের ভর্তি পরীক্ষা এবং অন্যান্য বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি: তেলের বাজারে বড় দরপতন
  • মায়ের অসুস্থতার খবর শুনে মালয়েশিয়ায় প্রবাসী যুবকের মৃত্যু
  • পাঁচ মাসেও বিজ্ঞান বই পায়নি অষ্টম শ্রেণির ৬০ শিক্ষার্থী
  • শান্তিগঞ্জে কৃষক মজুর মৎস্যজীবীর ১০ দফা দাবিতে মানববন্ধন
  • বেনাপোলে ইউনুস হত্যায় এবার সোহেল রানা আটক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম