Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ রোববার

Bangla FMbyBangla FM
৪:৩৩ am ৩০, মার্চ ২০২৫
in বাংলাদেশ
A A
0
Oplus_16908288

Oplus_16908288

সদরুল আইন:

সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। রোববার (৩০ মার্চ) দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে।

শনিবার (২৯ মার্চ) মক্কা সময় সন্ধ্যার পর এক বিবৃতিতে সৌদির সুপ্রিম কোর্ট চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে এবং রোববারকে আনুষ্ঠানিকভাবে ঈদের শুরু হিসেবে ঘোষণা করেছে।

আল অ্যারাবিয়া জানিয়েছে, মাগরিবের নামাজের পর দেশের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসে। তারা দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যবেক্ষণের ভিত্তিতে চাঁদ দেখা পুনরায় যাচাই করে। এরপর ২৯ দিন রোজা রাখার পর পবিত্র মাসের সমাপ্তি চিহ্নিত করা হয়।

এর আগে, সৌদি আরবের দুই পবিত্র মসজিদভিত্তিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ সামাজিক মাধ্যমে এক পোস্টে শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য দেশের ২০টিরও বেশি স্থানে পর্যবেক্ষণ কার্যক্রমের কথা জানায়।

ইসলামিক হিজরি মাসগুলো ২৯ অথবা ৩০ দিন স্থায়ী হয়। সৌদি আরবে ২৯ রমজানে চাঁদ দেখা যাওয়ায় পবিত্র মাসটি ২৯ মার্চ শেষ হবে এবং ৩০ মার্চ ঈদ শুরু হবে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঈদের ভোরে সৌদির সকল অঞ্চলের ১৫ হাজার ৯৪৮টিরও বেশি মসজিদ এবং ৩ হাজার ৯৩৯টি উন্মুক্ত স্থানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। পরিবারগুলো ইসলামের সবচেয়ে আনন্দময় এবং আধ্যাত্মিকভাবে গুরুত্বপূর্ণ এই দিনটি উদযাপন করতে একত্রিত হবে।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী পবিত্র রমজান মাসের সমাপ্তি ও ঈদুল ফিতরের দিনটি চিহ্নিত করতে শাওয়াল মাসের চাঁদ দেখা গুরুত্বপূর্ণ।

ইতিমধ্যে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইরানসহ অনেক দেশই ঈদের তারিখ ঘোষণা করেছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পদত্যাগ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ
  • নাগরিক অধিকার রক্ষা পুলিশের নৈতিক দায়িত্ব: প্রধানমন্ত্রী
  • দিনাজপুরে ভুল সেট কোডে পদার্থবিজ্ঞান পরীক্ষা, কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসার অব্যাহতি
  • ঠাকুরগাঁওয়ে আধুনিক প্রযুক্তিতে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা
  • সোজা গুলি করার’ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম