বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ না করার অবস্থান জানিয়েছে হাইকোর্ট।
রোববার (১৭ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ বিষয়ে মন্তব্য করেন এবং বলেন, বিসিবি নির্বাচনের বিষয়ে আদালত হস্তক্ষেপ করবে না।
এর আগে আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বিসিবি নির্বাচন স্থগিত চেয়ে করা একটি রিটের শুনানি গ্রহণ করেননি হাইকোর্ট।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মহসীন রশিদ, রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান।
নির্বাচন স্থগিত চেয়ে আবেদন করেন মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি। তবে শুনানি শেষে আদালত বিষয়টিতে হস্তক্ষেপ না করার কথা জানান বলে আইনজীবীরা উল্লেখ করেন।
এদিকে বিসিবির ১১ সদস্যের এডহক কমিটি বাতিল চেয়ে পৃথক একটি রিটও হাইকোর্টে দাখিল করা হয়েছে, যেখানে দেশের সাবেক ক্রিকেটারসহ মোট ১২ জন আবেদনকারীর নাম রয়েছে।

