জামালপুর আইনজীবী সমিতির সাবেক ক্রীড়া সম্পাদক এডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মনির ব্যাক্তিগত অফিসে অভিযান চালিয়ে ২টি পাইপগান, ৪টি গুলি, ৬টি ককটেল সাদৃশ্য বোমা এবং ৬টি বিদেশি মদের বোতল উদ্ধার করেছে পুলিশ।
আজ দুপুরে জামালপুর পৌর শহরের পাঁচরাস্তা মোড়ে তার নিজ মালিকানাধীন মনোয়ারা আলী সুপার মার্কেটের দোতলায় টানা দুই ঘন্টার অভিযানে এসব উদ্ধার করে জামালপুর থানা পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল রাকিবুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে, অফিসের তালা ভেঙে এসব অস্ত্র, বোমা ও মাদক উদ্ধার করা হয়েছে । তবে কেন অস্ত্র ও বোমা মজুদ করা হয়েছে বা কে মজুদ করেছে তা তদন্তের পর বলা যাবে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারে নি পুলিশ।
অভিযানে জামালপুর সদর থানার ওসি তদন্ত এসএম নূর মোহাম্মদ, জেলা গোয়েন্দা পুলিশের ওসি আব্দুল কাইয়ুম এবং পুলিশের একটি আভিযানিক দল।

