Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ক্ষেতলালে মৃগী আক্রান্ত প্রতিবন্ধী যুবক নদীতে পড়ে ১৩ কিমি ভেসে আক্কেলপুরে জীবিত উদ্ধার

Bangla FMbyBangla FM
১:২৫ pm ০৩, জুন ২০২৫
in সারাদেশ
A A
0

জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলালে এক মানবিক বিস্ময়ের জন্ম দিয়েছেন মৃগী রোগে আক্রান্ত ও শারীরিকভাবে প্রতিবন্ধী এক যুবক, যিনি অটোভ্যান থেকে পড়ে স্রোতের তোড়ে ১৩ কিলোমিটার দূরে ভেসে গিয়ে জীবিত উদ্ধার হয়েছেন।

উদ্ধারপ্রাপ্ত যুবকের নাম জয়নাল আবেদিন (৩৫)। তিনি ক্ষেতলাল পৌরসভার ভাসিলা ফকিরপাড়া গ্রামের বাসিন্দা, মরহুম আশরাফ আলীর পুত্র। দুর্ঘটনায় মেরুদণ্ডে গুরুতর আঘাত পাওয়ার পর থেকে তিনি চলাফেরায় অক্ষম এবং দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছেন। জীবিকা নির্বাহের জন্য শুয়ে শুয়ে অটোভ্যানে করে বিভিন্ন হাট-বাজারে ভিক্ষাবৃত্তি করতেন তিনি।

সোমবার (২ জুন) সকাল ৮টার দিকে ভিক্ষার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে বিলেরঘাট ব্রিজে পৌঁছালে হঠাৎ মৃগীর উপসর্গ দেখা দেয় এবং অটোভ্যান থেকে পড়ে তুলশীগঙ্গা নদীতে পড়ে যান জয়নাল। ঘটনাস্থলে উপস্থিত লোকজন প্রথমে বিষয়টিকে আত্মহত্যা মনে করে।

কিন্তু কয়েক ঘণ্টা পর আক্কেলপুর উপজেলার নবাবগঞ্জ ঘাট এলাকায় স্থানীয়রা তাকে নদীতে ভেসে থাকতে দেখে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন, ফায়ার সার্ভিসের একটি দল এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক ঘটনাস্থল পরিদর্শনে যান। পরে সন্ধ্যায় তারা জয়নালের বাড়িতে গিয়ে তাকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন এবং তাকে একটি সরকারি ঘর বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতি দেন।

জয়নাল বলেন, “আমি কিছু বুঝে উঠতে পারিনি। ব্রিজে উঠার পর হঠাৎ শরীর ঝাঁকি দিয়ে পড়ে যাই। তারপর কী হয়েছে মনে নেই। হুঁশ ফিরলে দেখি আমি অন্য জায়গায়।”

ঘটনাটিকে স্থানীয় প্রশাসন এক অলৌকিক বেঁচে ফেরা হিসেবেই বিবেচনা করছে, এবং একজন প্রতিবন্ধীর প্রতি সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • কমলগঞ্জ সীমান্তে শিশুসহ ৭ নারী পুশইন
  • সেবা খাতে দুর্নীতি বেড়েছে ১৫.৯ শতাংশ, শীর্ষে পাসপোর্ট অফিস: টিআইবি
  • ‎খাগড়াছড়িতে অস্ত্র ও গোলাবারুদ সহ ইউপিডিএফ’র তিন সদস্য আটক
  • জামালপুরে ১০ হাজার টাকার জন্য অটোচালককে হত্যা
  • ইবিতে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম