Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

অতিবর্ষণে বরিশালে কৃষিতে বড় ধাক্কা: ১৫০ কোটি টাকার ফসলের ক্ষতি

Bangla FM OnlinebyBangla FM Online
৫:৩২ pm ০৭, মে ২০২৬
in কৃষি
A A
0

আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরো:

দীর্ঘ অনাবৃষ্টির পর টানা অতিবর্ষণে বরিশাল অঞ্চলের কৃষি খাতে দেখা দিয়েছে ভয়াবহ বিপর্যয়। বোরো ধান, মুগ ডালসহ অন্তত ১৭ ধরনের রবি ফসল পানির নিচে তলিয়ে ব্যাপক ক্ষতির শিকার হয়েছে।

সরকারি হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় ৮৫ কোটি টাকা হলেও বেসরকারি হিসাব অনুযায়ী তা ১৫০ কোটি টাকারও বেশি ছাড়িয়ে যেতে পারে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) সূত্রে জানা গেছে, এপ্রিলের শেষ সপ্তাহের টানা ভারী বর্ষণে প্রায় ২৫ হাজার টন ফসল উৎপাদন ব্যাহত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বোরো ধান, মুগ ডাল, চীনা বাদাম, মরিচ, সয়াবিন ও সূর্যমুখীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ফসল।

ডিএই’র তথ্যমতে, বরিশাল কৃষি অঞ্চলে আবাদকৃত প্রায় ৪ লাখ ২০ হাজার হেক্টরের মধ্যে ১.৯১ লাখ হেক্টর জমি প্লাবনের শিকার হয়েছে। এর মধ্যে প্রায় ১২ হাজার হেক্টর জমির ফসল সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে।

বোরো ধানেও বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। প্রায় ৭৫ হাজার হেক্টর জমি পানির নিচে তলিয়ে গেছে, যার মধ্যে ৫০০ হেক্টরের ধান পুরোপুরি বিনষ্ট হয়েছে। পাশাপাশি প্রায় ৯ হাজার হেক্টর মুগ ডাল সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আর্থিক ক্ষতি প্রায় ৩৩ কোটি টাকা।

এছাড়া চীনা বাদাম, রোপা আউশ, গ্রীষ্মকালীন সবজি, সয়াবিন ও সূর্যমুখী তেলবীজসহ বিভিন্ন ফসলও অতিবর্ষণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় কৃষকরা অভিযোগ করেছেন, টানা অনাবৃষ্টিতে অতিরিক্ত সেচ ও ডিজেল খরচে উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার পর হঠাৎ অতিবর্ষণে তাদের সব শ্রম ও বিনিয়োগ ভেস্তে গেছে। অনেক জমিতে পানি জমে থাকায় হার্ভেস্টার নামানো সম্ভব হচ্ছে না।

এদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, পানি দ্রুত সরে গেলে কিছু ফসল রক্ষা করা সম্ভব হবে। মাঠ পর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় কারিগরি পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বরিশালের কৃষি বিশেষজ্ঞরা মনে করছেন, আবহাওয়ার এমন অস্বাভাবিক পরিবর্তন চলতি মৌসুমে কৃষি উৎপাদনে বড় ধরনের ধাক্কা দিয়েছে, যার প্রভাব খাদ্য নিরাপত্তার ওপরও পড়তে পারে।

Tags: কৃষি
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পুলিশের উপস্থিতিতেই নাসীরুদ্দীন-সারজিসের গাড়িবহরে হামলা: আসিফ মাহমুদ
  • তারেক রহমানের পক্ষে দেশের পরিবর্তন সম্ভব নয়: পাটওয়ারী
  • মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যায় দুই আসামির মৃত্যুদণ্ড
  • যশোরে সীমান্ত থেকে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ
  • ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক স্থান থেকে দুই মরদেহ উদ্ধার

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম