Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সুবিপ্রবি ও মাউন্ড এডোরা হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২১ pm ১০, মে ২০২৬
in অন্যান্য
A A
0

জামিউল ইসলাম তুরান, শান্তিগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মাউন্ট এডোরা হসপিটালের মধ্যে স্বাস্থ্য সেবা নিয়ে চুক্তি সম্পন্ন। ‎রবিবার (১০ মে) সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) এবং সিলেটের মাউন্ট এডোরা হসপিটাল’র মধ্যে এক স্বাস্থ্য সেবা সংক্রান্ত (Mou) চুক্তি সম্পন্ন হয়েছে।

সকাল ১১টায় মাউন্ট এডোরা হসপিটালের আখালিয়াস্থ শাখার কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ‎সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সেখ আব্দুল লতিফ।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নিজাম উদ্দিন, সিএসই বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন ওয়াদুদ, রসায়ন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ মাহমুদ ও গণিত বিভাগের প্রভাষক ইমাম মেহেদী।
‎
‎চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মাউন্ট এডোরা হসপিটালের পক্ষে উপস্থিত ছিলেন, হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান, ‎অধ্যাপক ডা. কে এম আখতারুজ্জামান, পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা. সৈয়দ মাহমুদ হাসান, পরিচালক, অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, উপ-পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা. তানভীরুজ্জামান, উপ-পরিচালক সহকারী পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা. আব্দুল্লাহ আল মামুন, সহকারী পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা. আবু জাওয়াদ মোঃ আহসানুল্লাহ, চীফ একাউন্টস অফিসার মোঃ কামরুল ইসলাম, ব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন বিভাগ) এবিএম জর্জেসুর রহমান, ম্যানেজার ও হেড (ব্যবসায় উন্নয়ন বিভাগ) মোঃ শফিকুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
‎
‎এই চুক্তির আওতায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্য (ডিপেন্ডেন্ট) এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র-ছাত্রীরা মাউন্ট এডোরা হসপিটালের সিলেট শহরের উভয় শাখায় (আখালিয়া ও নয়াসড়ক) বিশেষ কর্পোরেট সুযোগ-সুবিধা ও স্বাস্থ্যসেবা পাবেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হেপাটাইটিস কেন হয়, এর থেকে বাঁচার উপায় কী
  • ১০ বিআরটিসি বাসসহ ৬ দফা দাবি চাকসুর
  • চবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • মেয়র পদে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি
  • সাংবাদিককে গ্রেফতারের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম