Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সাংবাদিককে গ্রেফতারের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২৬ pm ১০, মে ২০২৬
in Semi Lead News, সারাদেশ
A A
0

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-র সদস্য ও দৈনিক স্বদেশ বিচিত্রার সহ-সম্পাদক শেখ আনোয়ারকে গ্রেফতারের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সাংবাদিক সমাজ। রোববার ১০ মে সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘সচেতন সাংবাদিক সমাজ’-এর ব্যানারে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ৪ মে গভীর রাতে সাংবাদিক শেখ আনোয়ারকে তাঁর নিজ বাসা থেকে কোনো প্রকার ওয়ারেন্ট ছাড়াই কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুকের নেতৃত্বে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতে পাঠালে সেখান থেকে অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় তাকে খালাস দেওয়া হয়।

একে ‘ষড়যন্ত্রমূলক ও হয়রানি’ হিসেবে দাবি করছেন সহকর্মী ও সাংবাদিক নেতৃবৃন্দ। তারা বলেন, ওয়ারেন্ট ছাড়া গভীর রাতে একজন সংবাদকর্মীকে তুলে নেওয়া স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। ষড়যন্ত্রমূলক এই গ্রেফতারের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে ভীতি সঞ্চার করা হচ্ছে।

‘সচেতন সাংবাদিক সমাজ’-এর আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে কামরাঙ্গীরচর থানার ওসি গোলাম ফারুককে প্রত্যাহার করতে হবে। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সিনিয়র সাংবাদিক জাকির হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আহমেদ আবু জাফর, দৈনিক স্বাধীন সংবাদের সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, দৈনিক স্বদেশ বিচিত্রার সহযোগী সম্পাদক ডাঃ মুহাম্মদ আবু তাহের, ডিইউজের সদস্য হুমায়ুন কবির, কবির হোসেন টিটু, ফটো সাংবাদিক এম খোকন শিকদার, তাজউদ্দিন আহমেদ, নুরুল আফসার, রাসেল আহমেদ, বাবুল দাস লালা, জেসমিন জুঁই প্রমুখ।

Tags: মানববন্ধন
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • হেপাটাইটিস কেন হয়, এর থেকে বাঁচার উপায় কী
  • ১০ বিআরটিসি বাসসহ ৬ দফা দাবি চাকসুর
  • চবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • মেয়র পদে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি
  • সাংবাদিককে গ্রেফতারের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম