Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

ইসরায়েলের প্রতিরক্ষা নেটওয়ার্কে বড় ধরনের হ্যাকিংয়ের দাবি হান্দালা সাইবার গ্রুপের

Bangla FM OnlinebyBangla FM Online
৫:২৩ pm ০২, এপ্রিল ২০২৬
in বিশ্ব
A A
0

ইসরায়েলের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা নেটওয়ার্কে সাইবার অনুপ্রবেশের দাবি করেছে ইরানের হান্দালা নামের একটি হ্যাকার গ্রুপ। তারা বলেছে, এ হামলার মাধ্যমে সংবেদনশীল তথ্য সংগ্রহ করা হয়েছে এবং ভবিষ্যতে ইসরায়েলের সামরিক অবকাঠামো আরও ঝুঁকির মুখে পড়তে পারে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হান্দালা গ্রুপের দাবি, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত কমান্ড ও কন্ট্রোল সিস্টেম পরিচালনাকারী প্রতিষ্ঠান পিএসকে উইন্ড টেকনোলজিসের নেটওয়ার্কে তারা জটিল সাইবার হামলা চালিয়েছে। এতে প্রতিষ্ঠানটির সার্ভার থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে বলে তারা জানিয়েছে।

গ্রুপটি আরও দাবি করে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি ইসরায়েলের প্রতিরক্ষা অবকাঠামোর কেন্দ্রীয় অংশ হিসেবে কাজ করে—যেখানে কমান্ড সেন্টার, যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সিস্টেম নিয়ন্ত্রণ করা হয়। তাদের ভাষ্য অনুযায়ী, সংগৃহীত তথ্য প্রতিরোধপন্থী গোষ্ঠীগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে ইসরায়েলিদের উদ্দেশে সতর্কবার্তায় বলা হয়েছে, ভবিষ্যতে তাদের কোনো প্রতিরক্ষা বা কমান্ড কেন্দ্রই নিরাপদ থাকবে না। এমনকি আসন্ন ধর্মীয় উৎসবও প্রভাবিত হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।

তবে এসব দাবির বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Tags: ইসরায়েলনেটওয়ার্কবিশেষ নিউজ
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নিউইয়র্কে গোলাগুলি, ৪ শিশুসহ আহত ৮
  • ট্রাম্প–পুতিন–জেলেনস্কির ফোনালাপ: যুদ্ধবিরতির নতুন কূটনৈতিক বার্তা
  • অস্ট্রেলিয়ার সৈকতে ভেসে এলো রহস্যময় ৬ গোলাকার বস্তু
  • প্রতিটি অঞ্চলের সক্ষমতা বিবেচনায় বাজেট: অর্থমন্ত্রী
  • শেরপুরে ভিক্ষুক পুনর্বাসনে নগদ অর্থ ও উপকরণ বিতরণ

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম