Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

রিহ্যাব নির্বাচনে ৫৪ নম্বর ব্যালটে ভোট চান হাবিবুর রহমান হাবিব

Bangla FM OnlinebyBangla FM Online
৭:৩৮ pm ১৬, এপ্রিল ২০২৬
in সারাদেশ
A A
0

মোহাম্মদ মাসুদ মজুমদার:

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর ২০২৬-২০২৮ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে আবাসন খাত। এরই অংশ হিসেবে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ মনোনীত পরিচালক পদপ্রার্থী এবং ড্রিম বিল্ডার্স লিমিটেড (DBL)-এর ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান হাবিব (ব্যালট নং-৫৪) ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় সভা সম্পন্ন করেছেন।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’-এর উদ্যোগে এক বর্ণাঢ্য মতবিনিময় সভা ও মিলনমেলা অনুষ্ঠিত হয়। সভায় আবাসন খাতের ভবিষ্যৎ উন্নয়ন, বিদ্যমান সংকট নিরসন এবং সাধারণ ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় প্যানেলের পক্ষ থেকে বিস্তারিত পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরা হয়।
মতবিনিময় সভায় পরিচালক পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেন, “আবাসন খাতকে আরও শক্তিশালী এবং ব্যবসাবান্ধব করতে আমরা অঙ্গীকারবদ্ধ। রিহ্যাব সদস্যদের অধিকার নিশ্চিত করা এবং এই শিল্পের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে ‘প্রগতিশীল আবাসন ব্যবসায়ী পরিষদ’ প্যানেলের জয় অপরিহার্য। আমি আশা করি, ভোটাররা সঠিক নেতৃত্ব নির্বাচনে ভুল করবেন না।”

তিনি আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিতব্য নির্বাচনে ব্যালট নম্বর ৫৪ তে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার জন্য সম্মানিত ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে প্যানেলের শীর্ষ নেতৃবৃন্দ এবং রিহ্যাব-এর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। বক্তারা হাবিবুর রহমান হাবিব-এর ব্যবসায়িক অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রশংসা করে তাকে একজন যোগ্য ও পরিশ্রমী প্রার্থী হিসেবে অভিহিত করেন এবং আগামী নির্বাচনে তার পক্ষে পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

Tags: নির্বাচনভোটরিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশরিহ্যাব
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • দিনাজপুর ফুলবাড়িতে জমিতে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহত
  • তাহিরপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে অবৈধ ভারতীয় ফুচকা আটক
  • সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত: বাড়ছে নদ-নদীর পানি, সতর্কতা প্রদান
  • চুয়াডাঙ্গা সীমান্তে পিস্তল-ম্যাগজিন, দুই রাউন্ড গুলি ও মাদক উদ্ধার
  • চুয়াডাঙ্গায় বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে পেটালেন অভিভাবক

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুল ইসলাম

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • বাংলা এফএম সম্পর্কে
  • বাংলা এফএম অনলাইন সম্পর্কে
  • গোপনীয়তার নীতি
  • ব্যবহারের শর্তাবলী

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম