Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

জবি ক্যারিয়ার ক্লাবের দুই দিনব্যাপী জাতীয় ক্যারিয়ার মেলা শুরু

Bangla FMbyBangla FM
৫:১৪ am ২৬, ফেব্রুয়ারী ২০২৫
in সংগঠন
A A
0

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাব (জেএনইউসিসি) আয়োজিত দুই দিনব্যাপী জাতীয় ক্যারিয়ার মেলা ‘ন্যাশনাল জব জংশন-২০২৫’ শুরু হয়েছে। দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে ক্যারিয়ার বিষয়ক তিনটি সেশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমীক ভবনের ৭২১নং কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া এবং প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক। 

সেমিনারে অতিথি হিসেবে আরও ছিলেন জবি ক্যারিয়ার ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, ক্লাবের প্রধান মডারেটর সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম ও মডারেটর সহকারী অধ্যাপক মো. আল আমিন।

প্রথম দিনের আয়োজনে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মোট তিনটি সেশন অনুষ্ঠিত হয়েছে। সেশনগুলোতে শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন, শিল্পখাতের চাহিদা অনুযায়ী নিজেদের দক্ষতা উপস্থাপন এবং চাকরির বাজারে নিজেদের প্রতিষ্ঠিত করার বিষয়ে বক্তারা আলোচনা করেন।

সেমিনারে ‘বৈশ্বিক পেশাগত সুযোগ’ বিষয়ক সেশনে বক্তব্য রাখেন আইডিপি বাংলাদেশ লিমিটেড এর বিক্রয় ও অপারেশন বিভাগের প্রধান আনোয়ার হোসাইন; ‘ক্রেকিং কর্পোরেট কোড’ বিষয়ক দ্বিতীয় সেশনের বক্তা হিসেবে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক এসকে আলমগীর হোসেন; তৃতীয় সেশনে ‘সিভি মেকিং’ বিষয়ে আলোচনা করে অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড এর ট্যালেন্ট ম্যানেজমেন্ট কার্যনির্বাহি মো. জামিল রওশন। 

প্রসঙ্গত, এই মেলার মাধ্যমে দ্বিতীয় দিনের আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নবীন স্নাতক এবং তরুণ পেশাদাররা চল্লিশের অধিক শীর্ষস্থানীয় কোম্পানির সাথে সংযুক্ত হয়ে প্রায় দুই শতাধিক চাকরি এবং ইন্টার্নশিপের সুযোগ লাভ করতে পারবেন। মেলা দুই দিন (২৫ ও ২৬ ফেব্রুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলবে।

Tags: শিক্ষা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • নওগাঁ জেলা বর্তমানে আম উৎপাদনে সেরা
  • পাইকগাছায় জ্বালানি তেল ও গ্যাসের কৃত্রিম সংকট
  • সব স্তরে দুর্নীতি মোকাবিলায় দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী
  • বাগেরহাট সদর থানার খানপুরে বিয়ের যাত্রীবাহী বাস দুর্ঘটনা
  • রাজবাড়ীতে জ্বালানি সংকটের শঙ্কা

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম