এম. শাহীন আল আমীন, জামালপুর জেলা প্রতিনিধি :
জামালপুর ইসলামপুরে ডোবার পানিতে ভাসছে বিপুল পরিমাণ সরকারি ওষুধ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) থেকে বেলগাছা ইউনিয়নের ধনতলা কমিউনিটি ক্লিনিকের পাশের ডোবার পানিতে ওষুধগুলো ভাসতে দেখা যায়। এর মধ্যে রয়েছে ট্যাবলেট, সিরাপ, ক্যাপসুলসহ নানা ধরনের ওষুধ। যেগুলোর গুলোর গায়ে লেখা সরকারি সরবরাহ।

ধনতলা গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন বলেন , ক্লিনিকের স্বাস্থ্য সহকারী ক্লিনিকে মাঝে মধ্যে আসেন। রোগীদের ঠিকমতো ওষুধ দেয়া হয় না। ওষুধের জন্য গেলে সরকারিভাবে বরাদ্দ নেই বলে ফিরিয়ে দেন। ওষুধ জমাতে জমাতে সেগুলোর মেয়াদ শেষ হলে সেই সব সরকারি ওষুধ ডোবার পানিতে ফেলে দেন।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এ এম আবু তাহের বলেন, বিষয়টি অবগত আছি। প্রাথমিক তদন্ত কার্যক্রম চলমান।

