Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

বৈষম্য দূরীকরণে স্বাস্থ্য সেবার বিকেন্দ্রীকরণে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

Bangla FM OnlinebyBangla FM Online
৩:১১ pm ১৮, এপ্রিল ২০২৬
in Top Lead News, জাতীয়
A A
0

দেশে স্বাস্থ্যসেবায় বিদ্যমান বৈষম্য দূর করতে সেবা ব্যবস্থার বিকেন্দ্রীকরণের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে বিশেষায়িত হাসপাতাল ও উন্নত ল্যাবগুলো রাজধানীকেন্দ্রিক। এ ধারণা থেকে বেরিয়ে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে আধুনিকায়ন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এবং এ লক্ষ্যে কাজ শুরু হয়েছে।

তিনি আরও বলেন, ডাক্তাররা রোগীর জন্য শুধু চিকিৎসক নন, অনেক সময় পরামর্শ ও মানবিক আচরণও চিকিৎসার মতোই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই চিকিৎসকদের পেশাগত দক্ষতার পাশাপাশি মানবিক গুণাবলী অর্জনের ওপরও গুরুত্ব দেন তিনি।

বিদেশের স্বাস্থ্য ব্যবস্থার উদাহরণ টেনে প্রধানমন্ত্রী বলেন, উন্নত দেশ হয়েও যুক্তরাজ্যের এনএইচএস স্বাস্থ্য ব্যবস্থা পরিচালনায় চ্যালেঞ্জের মুখে পড়ছে। দীর্ঘদিন সেখানে বসবাসের অভিজ্ঞতা থেকে তিনি বিষয়টি পর্যবেক্ষণ করেছেন বলেও উল্লেখ করেন।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা উন্নয়নে শুধু বাজেট বা অবকাঠামো নয়, ইচ্ছাশক্তি ও পরিষ্কার পরিচ্ছন্নতার মানসিকতাও গুরুত্বপূর্ণ। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বিভিন্ন ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, সীমিত সম্পদের মধ্যেও সঠিক উদ্যোগ ও দায়িত্ববোধ থাকলে স্বাস্থ্যসেবার মান উন্নত করা সম্ভব।

Tags: তারেক রহমানপ্রধানমন্ত্রীবিএনপিসরকারস্বাস্থ্যসেবা
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • পাঁচবিবিতে পানি নিস্কাশনের পথ বন্ধ করে বাড়ী নির্মাণের অভিযোগ
  • কুমিল্লার লাকসামে শীর্ষ মাদক কারবারি ফারুক গ্রেপ্তার
  • ছয় গ্রামের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে; নতুন ইউনিয়ন নিয়ে সুখবর
  • পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন: প্রথম ধাপের ভোটগ্রহণ কাল
  • পরিবহণের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম