Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

Bangla FM OnlinebyBangla FM Online
১২:২৯ pm ১৬, এপ্রিল ২০২৬
in অর্থনীতি
A A
0

দেশের বাজারে টানা ওঠানামার মধ্যেই আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে স্বর্ণের দর নির্ধারণ করেছে।

বুধবার (১৫ এপ্রিল) ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়। এতে প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, যা বৃহস্পতিবার (১৬ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে।

নতুন দর অনুযায়ী—

২১ ক্যারেট স্বর্ণ: ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা
১৮ ক্যারেট স্বর্ণ: ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা
সনাতন পদ্ধতির স্বর্ণ: ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা

তবে এসব দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে গত ৯ এপ্রিল স্বর্ণের দাম কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি ছিল ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশে ৫৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বেড়েছে এবং ২৩ বার কমেছে।

Tags: অর্থনীতিবাজুসবাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনবিশেষ নিউজসোনার দামস্বর্ণ বাজারস্বর্ণের দাম
ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • সালথায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  • যুক্তরাষ্ট্র–ইরান শান্তিচুক্তির সম্ভাবনায় বাড়ল সোনার দাম
  • ভূঞাপুরে আধুনিক ট্রিটমেন্ট প্লান্টের কার্যক্রম শুরু, বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত
  • মোসাদের আরও ৪ গুপ্তচরকে গ্রেফতার করল ইরান
  • প্রাইমারী স্কুলের ২ শিক্ষকের বিরুদ্ধে ১ হাজার ২০০ আবেদন

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , বাসা-১৬৪/১, রাস্তা-৩, মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৬ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৬ বাংলা এফ এম