Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

এনসিপি সংসদ নির্বাচন বিলম্ব করতে গোলমাল করছে: জয়নুল আবদিন ফারুক

Bangla FMbyBangla FM
11:04 am 12, March 2025
in রাজনীতি
A A
0

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করতে ‘গোলমাল’ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে তিনি এ অভিযোগ করেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, দেশের মানুষ যখন আন্দোলনরত ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, যারা কথা বলছেন এই আন্দোলনকে সফল করেছে, যারা আয়না ঘরে দীর্ঘদিন থেকে, জেলে থেকে এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছে- এই নতুন দল আবার যেন এমন একটি গোলমাল শুরু করে নির্বাচনকে বিলম্বিত করার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এ কথাগুলো জনগণ বলা শুরু করেছে। তাই আমাদের দল বিএনপি এই সরকারকে স্পষ্টভাবে বলে দিয়েছে, সংস্কার অবশ্যই করবেন কিন্তু সংস্কারের নামে আবার আওয়ামী প্রেত্মাতারা সুযোগ বুঝে কোপ মারবে। এটা থেকে বিরত থাকতে হলে আপনাকে অনতিবিলম্বে একটি নির্বাচনের রোডম্যাপ দেওয়া উচিত।

‘নতুন দল গণপরিষদ নির্বাচন ও জাতীয় সংসদ নির্বাচন করার একটা পরিকল্পনা এই সরকারের কাছে পেশ করেছে’ উল্লেখ করে ফারুক বলেন, সরকারকে বলব, আমি গণপরিষদ বুঝি না, আমি বুঝি একটাই… আমার বিরুদ্ধে ৮৪টি মামলা ছিল, ১৬ বছরে ৯ বছর জেলে ছিলাম, একজন রাজনৈতিক কর্মী স্বাধীনতাযোদ্ধা হিসেবে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে দাবি করতে চাই, গণপরিষদ নয়, বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন। যেখানে মৃত ব্যক্তির ভোট নয় বিচারপতি সাহাবুদ্দিন আহমেদের মতো রশি টানিয়ে এমন একটি নির্বাচন উপহার দেন যেই নির্বাচনের মধ্য দিয়ে আন্দোলনরত সব দল অংশগ্রহণ করে সরকার গঠন করতে পারে এবং সংসদে গিয়ে যত সংস্কার আছে সব সংস্কার আলোচনা করে সমাধান করবে।

তিনি বলেন, এই মুহূর্তে সরকার বাংলাদেশে একটি নির্বাচন দেবে সেই নির্বাচন হবে আমার ভোট আমি দেব, যাকে ইচ্ছা তাকে দেব। যাকে আমি পছন্দ করি তাকেই আমি ভোট দেব। সে ভোটের ব্যবস্থা করার জন্য আপনাকে(মুহাম্মদ ইউনূস) মসনদে বসানো হয়েছে। তাই মানুষের দাবি, জনগণের দাবি, রাজনৈতিক দলগুলো যারা আন্দোলন করেছিল তারেক রহমানের নেতৃত্বে তাদের দাবি দ্রুত নির্বাচন দিন। আমরা অনুরোধ জানাব, এই ফ্যাসিস্টদের যদি বিচার করতে হয়, তাদের সব অপকর্ম তুলে ধরতে এই মুহূর্তে দরকার জনপ্রতিনিধির সরকার। আহ্বান জানান, আর বিলম্ব নয়, অনতিবিলম্বে মানুষের ভোটের নিশ্চয়তা দিয়ে সুষ্ঠু ভোটের ব্যবস্থা করুন।

গণতন্ত্র ফোরামের উদ্যোগে সারা দেশে নারী সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারহীনতার প্রতিবাদে এই নাগরিক সমাবেশ হয়। সংগঠনের সভাপতি খলিলুর রহমান ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে ও কৃষক দলের আব্দুল্লাহ আল নাইমের সঞ্চালনায় সমাবেশে তাঁতী দলের কাজী মনিরুজ্জামান, কৃষক দলের জাহাঙ্গীর আলম, কাদের সিদ্দিকী, মমিনুর রহমান সুজন, গণতন্ত্র ফোরামের ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ বক্তব্য দেন।

ShareTweetPin

সর্বশেষ সংবাদ

  • ব্রাহ্মণপাড়ায় বেগম রোকেয়া দিবস উদযাপন, অদম্য নারীদের সম্মাননা প্রদান
  • বগুড়া ৪ আসনের বিএনপির প্রার্থী মোশারফের কাছে চাঁদা দাবি
  • এই পদক আমার কাছে ‘বিশেষ’: ঋতুপর্ণা
  • ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়
  • কুমিল্লা -০২আসনে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৯১৩-৪০৯৬১৬
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম